স্টাফ রিপোর্টার , কলকাতা : মেঘলা আকাশ। বৃষ্টি হচ্ছে অল্প অল্প। তবু সেপ্টেম্বরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা চরমে পৌঁছল রবিবারেই। অস্বাভাবিক মনে হলেও বাস্তব এটাই। হাওয়া অফিসের রেকর্ড সেই তথ্যই দিচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা যেমন অনেকটা বেশি, সঙ্গে পাল্লা দিচ্ছে সর্বো =চ্চ তাপমাত্রাও।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক তিন বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ ও সর্বনিম্ন ৬১ শতাংশ। সকাল ৬টা পর্যন্ত বৃষ্টি হয়নি। বৃষ্টি শুরু হয়েছে এর পরে। দমদম বৃষ্টি হয়েছে ৬.৪ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয়নি। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ ও সর্বনিম্ন ৫৫ শতাংশ। বৃষ্টি হয়নি। দমদম বৃষ্টি হয় ০.১ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয়নি।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ ও সর্বনিম্ন ৫৯ শতাংশ। বৃষ্টি হয়নি। দমদম বৃষ্টি হয় ছিটেফোঁটা। সল্টলেকে বৃষ্টি হয়নি।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ ও সর্বনিম্ন ৬১ শতাংশ। বৃষ্টি হয়নি। দমদম বৃষ্টি হয়নি। সল্টলেকে বৃষ্টি হয়নি। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ ও সর্বনিম্ন ৬৯ শতাংশ। বৃষ্টি হয় ১.৯ মিলিমিটার। দমদম বৃষ্টি হয় ১৯.৩ মিলিমিটার। সল্টলেকে বৃষ্টি হয় ১৫.১ মিলিমিটার।
The post বৃষ্টির আবহেও সেপ্টেম্বরে শিখরে সর্বনিম্ন তাপমাত্রা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZQJHeC