পোস্ট অফিসে পলিসি কিনলে মেলে অতিরিক্ত সুবিধা, যা জানেনই না অনেকে

নয়াদিল্লি: পোস্ট অফিসে যদি কেউ লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেনেন তবে মেলে নানান গুরুত্বপূর্ণ সুবিধা। একনজরে সেগুলি দেখে নেওয়া যাক।

পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স: পোস্ট অফিসে জীবন বীমা প্রকল্পের আওতায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত বীমার পরিমাণের সুবিধা রয়েছে। ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ৫৫ বছরের কম বয়সী লোকেরা এই পলিসি কিনতে পারেন। জচি ৬ বছরের মধ্যে আপনি পলিসিতে কোনও বদল না ঘটান, সেক্ষেত্রে এই পলিসি সারা জীবনের জন্য বিবেচনা করা হবে। এই পলিসিতে দরকারের সময় লোনও নেওয়া যেতে পারে।

পলিসি ল্যাপস হওয়ার সম্ভাবনা

পলিসিধারক যদি টানা ছয় বার প্রিমিয়াম প্রদান করতে সক্ষম না হন তবে এই বীমা পলিসি ল্যাপসের ক্যাটাগরিতে চলে যায়। আবার যদি ৩ বছর পলিসি চালু থাকার পরেও কোনও ব্যক্তি ১২ বার প্রিমিয়াম জমা না দেয়, তবে এটি ল্যাপ হিসাবে বিবেচিত হবে।

আয়কর ছাড়

পোস্ট লাইফ ইন্স্যুরেন্সে আয়কর আইনের সেকশন ৮৮ -র আওতায় ছাড় মিলতে পারে। এছাড়া ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট অনুসারে এই পলিসি দেশের যে কোনও সার্কেলে ট্রান্সফারও করা যেতে পারে।

প্রিমিয়াম প্রদান করার সুবিধা

ইন্ডিয়া পোস্টের এই পলিসির জন্য প্রিমিয়াম বার্ষিক, অর্ধ-বার্ষিক বা মাসিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়া যেতে পারে। যে কোনও অফিসের দিনে প্রিমিয়াম দেওয়া যায়।

The post পোস্ট অফিসে পলিসি কিনলে মেলে অতিরিক্ত সুবিধা, যা জানেনই না অনেকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hTtqvw
Post a Comment (0)
Previous Post Next Post