স্টাফ রিপোর্টার , কলকাতা : পয়লা অক্টোবর থেকে পরীক্ষা শুরু বিশ্ববিদ্যালয়ে। এই শেষ মুহূর্তেও অনেক কিছু নিয়ে চিন্তিত ছাত্র ছাত্রীরা। অন্যতম বিদ্যুৎ ও নেট কানেকশন। এবিভিপিও মনে করছে এখনও কিছু সমস্যা রয়েছে পরীক্ষা পদ্ধতিতে।
তাঁদের দাবী, ‘১. অন্তিম বর্ষের সাপ্লিমেন্টারি ছাত্রছাত্রীদের পরীক্ষার সময়সূচিও প্রতিটি কলেজকে নির্দিষ্ট করে জানাতে হবে। ২. প্রতিটি বিষয়ের প্রশ্নপত্রের ধরন কলেজগুলোকে স্পষ্টীকরণ করতে হবে। ৩. উত্তর পত্র জমা দেওয়ার ক্ষেত্রে অনলাইন ব্যবস্থার পাশাপাশি অফলাইন ব্যবস্থাও কলেজগুলোতে করতে হবে। ৪. উত্তরপত্র জমা দেওয়ার সময়সীমা কলেজগুলোকে বাড়াতে হবে।’
এবিভিপি জানাচ্ছে, ‘আমরা সবাই জানি যে, করোনা মহামারী পরিস্থিতির কারণে শিক্ষাক্ষেত্রে প্রভূত সমস্যা সৃষ্টি হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সব সময় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সঠিকভাবে মূল্যায়ন পদ্ধতি দাবি করে এসেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোতে অন্তিম বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা পদ্ধতি ও সময়সূচি নিয়ে যে সমস্ত নির্দেশিকাগুলো জারি হয়েছে তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তীব্র নিন্দা জানায়। মূল্যায়ন সংক্রান্ত বিদ্যার্থী পরিষদের বেশ কিছু দাবিকে মান্যতা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করলেও এখনও ছাত্রছাত্রীদের মননে পরীক্ষা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়ে আছে। তাই সেইগুলির উপর বিচার বিবেচনা করে পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার বিভ্রান্তিগুলি অতিদ্রুত নিষ্পত্তি করার জন্য ABVP বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নয়া দাবি জানিয়েছে’
প্রসঙ্গত, প্রেসিডেন্সি ও রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাদে রাজ্যে সব মিলিয়ে স্নাতক ও স্নাকোত্তরের পরীক্ষার্থী প্রায় সাড়ে সাত লক্ষ। এদের সবার পাস ও অনার্স উভয় বিভাগের অন্তিম সেমিস্টারের পরীক্ষা হবে দু-ঘন্টায়। প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোডের জন্য অতিরিক্ত আধঘন্টা সময় দেওয়া যেতে পারে। এমনটাই জানিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এর আগে ২৪ ঘণ্টা ধরেপরীক্ষা নেওয়ার পদ্ধতিতে আপত্তি জানিয়েছিল ইউজিসি। এরপরেই ২ ঘণ্টায় পরীক্ষা শেষ করার নির্দেশই দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এ নিয়েও অনেকে কলেজ কর্তৃপক্ষ বেশ চিন্তায় রয়েছে।
কলেজ কর্তৃপক্ষের দাবি, অনেক স্থানেই ইন্টারনেট কানেকশনের সমস্যা রয়েছে। হাইস্পিড স্মার্টফোন অনেকেরই নেই। প্রশ্ন উঠছিল কীভাবে অনলাইনে দু-ঘন্টার মধ্যে পরীক্ষা দেবে তাঁরা। সমসয়া সমাধানে কলেজ ক্যাম্পাসে এসে পরীক্ষা দেওয়ার কথাই জানিয়েছে বেশ কিছু কলেজ। এদিকে পরীক্ষা চলাকালীন যাতে বিদ্যুত্ সংযোগ অব্যাহত থাকে, তার জন্য অ্যাডভাইজরি জারি করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ট্যুইট করে শিক্ষামন্ত্রী বলেন, সিইএসসি ও রাজ্য বিদ্যুত্ পর্ষদকে পয়লা থেকে ১৮ অক্টোবর, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখতে অ্যাডভাইজরি দেওয়া হয়েছে।
The post সময় নেই, শেষ মুহূর্তেও পরীক্ষার বিভ্রান্তি দূর করার দাবী নিয়ে হাজির এবিভিপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36gv2NW