শুধু ভাষা নয়, বাংলার প্রকৃতি রক্ষার্থে প্রতিবাদী বাংলাপক্ষ, এল সাফল্য

স্টাফ রিপোর্টার , কলকাতা : তাঁরা শুধু বাংলা ভাষার জন্য বা বাঙালি জাতির জন্য লড়াই করে তা নয়। প্রকৃতি ও বাংলার পরিবেশ রক্ষার জন্যও তাঁরা এবার লড়াই করছে। সম্প্রতি রবীন্দ্র সরোবর লেকের পরিবেশ রক্ষা নিয়ে তাঁরা গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিল। পাশাপাশি রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটা বন্ধ করার জন্যও লড়ছিল তাঁরা। পেল বড় সাফল্য। এমনটাই দাবী বাংলাপক্ষের।

সংগঠনটির পশ্চিম বর্ধমান জেলা শাখার ‘NHAI’ দফতর অভিযানের পর, দাবী মতো কাজ শুরু করে বাংলা পক্ষকে চিঠি দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে, ‘আসানসোল থেকে পানাগড় রাস্তা সম্প্রসারণের জন্য অবাধে যে গাছ কাটা হয়েছে, বাংলা পক্ষের দাবি মতো নতুন গাছ প্রতিস্থাপনের কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। একই সঙ্গে পানাগড় থেকে পালসিট এবং পালসিট থেকে ডানকুনি যে পরিমানে গাছ কাটা হবে, তার পাঁচগুন গাছ প্রতিস্থাপন করা হবে তা লিখিত আশ্বাস দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।’ আরও দাবী, ‘অনেকগুলি টোলগেট বসিয়ে অবাধ টোল ট্যাক্স নিলেও সার্ভিস রোডের অবস্থা বেহাল। তারা জানিয়েছে, সার্ভিস রোর্ডের কাজ শুরু হয়েছে। আমরা অবগত হয়েছি একাধিক জায়গায় মেরামতির কাজ চলছে। আমরা নজরে রেখেছি সমস্ত সার্ভিস রোড যেন অনতিবিলম্বে মেরামত করা হয়। ‘

এর পাশাপাশি রাস্তা সম্প্রসারণের কাজেও বাংলা ভাষা নিয়েও তাঁদের নয়া দাবী, ‘সমস্ত সাইনবোর্ড থেকে বাংলা ভাষা মুখে দেওয়া হয়েছে। ২০১৮ IRC নির্দেশিকাতে নিয়ম করা হয়েছে, সমস্ত ৬-লেন সড়কে কেবলমাত্র হিন্দি এবং ইংরাজি ভাষাতে সাইনবোর্ড, মাইলফলক থাকবে। আমরা এই বাংলা ভাষা বিদ্বেষী মনোভাব মানি না। অবিলম্বে এই নিয়ম বদল করতে হবে এবং সমস্ত ছয়-লেন সড়কের সাইনবোর্ড মাইলফলকে বাংলা রাখতে হবে। ছয়-লেন সড়ক ছাড়া বাকি রাস্তাগুলোতে বাংলা ভাষা সাইনবোর্ড মাইলফলক রাখার আইন আছে। সেই আইন কার্যকর করা হচ্ছে না। আমরা চাই অবিলম্বে এই আইন কার্যকর করা হোক এবং বাংলা রাজ্যের অন্তর্গত সমস্ত সাইনবোর্ড মাইলফলকে বাংলা ভাষা ফিরে আসুক।’ তাঁরা জানিয়েছে , ‘আমাদের দাবি সম্পূর্ণ সফল না হওয়া পর্যন্ত লড়াই চলবে।’

The post শুধু ভাষা নয়, বাংলার প্রকৃতি রক্ষার্থে প্রতিবাদী বাংলাপক্ষ, এল সাফল্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RKdP6V
إرسال تعليق (0)
أحدث أقدم