হ্যাক হয়ে গেল নরেন্দ্র মোদীর নিজস্ব ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট

নয়াদিল্লি: খোদ নরেন্দ্র মোদীর নিজস্ব ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টে হ্যাকার হানা। হ্যাকাররা কিছু সময়ের জন্য হ্যাক করে নেয় অ্যাকাউন্টটিকে। হ্যাকারেরা কোভিড -১৯ ত্রাণ তহবিলের জন্য অনুদানের ক্ষেত্রে ক্রিপ্টো কয়েনের দাবি করে মোদীর অ্যাকাউন্ট থেকে টুইট করেন। পরে অবশ্য ওই টুইট মুছে ফেলা হয়।

বিটকয়েন সম্পর্কিত একাধিক টুইটে হ্যাকারেরা লেখে, “আমি আপনাদের সবাইকে পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড ফর কোভিড-১৯ ফান্ডে উদারভাবে অনুদানের আবেদন করছি।” ক্রিপ্টো কারেন্সি দিয়ে অনুদান দেওয়ার কথা বলে হ্যাকারেরা।

ক্রিপ্টোকারেন্সির দেওয়ার এই টুইটগুলি অবশ্য বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটের সঙ্গে যুক্ত এই টুইটার অ্যাকাউন্টটির ফলোয়ার আড়াই লক্ষেরও বেশি। প্রথমে বুঝতে না পারা গেলেও পরে অনেকেই বুঝে যান হ্যাক হয়েছে অ্যাকাউন্ট।

ক্রিপ্টো কারেন্সি ছাড়াও হ্যাক হওয়ার পরে একটি টুইটে লেখা হয়, “এই অ্যাকাউন্টটি জন উইক হ্যাক করেছে (hckindia@tutanota.com), আমরা পেইটিএম মলকে হ্যাক করিনি”।

উল্লেখ্য, জুলাইয়ের শুরুতে ওয়ার্ন বাফেট, জেফ বেজোস, বারাক ওবামা, জো বিডেন, বিল গেটসের মতো প্রভাবশালী ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকেও ক্রিপ্টোকারেন্সি নিয়ে টুইট করা হয়। এমনকি এতে উবের ও অ্যাপলের কর্পোরেট অ্যাকাউন্টগুলিও প্রভাবিত হয়েছিল।

মোদীর অ্যাকাউন্ট হ্যাক করা হ্যাকারেরা নিজেদের নাম জন উইক গ্রুপ বলে দাবি করেছে। উল্লেখ্য, পেটিএম মলের ডেটা চুরির সঙ্গে এই দলের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছিল।

The post হ্যাক হয়ে গেল নরেন্দ্র মোদীর নিজস্ব ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ERQHke
إرسال تعليق (0)
أحدث أقدم