নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স জায়েন্ট অ্যাপেলের দারুণ অফার। ২৩শে সেপ্টেম্বর ভারতে লঞ্চ করেছে অ্যাপল অনলাইন স্টোর। এরপরেই উৎসবের মরশুমকে মাথায় রেখে অ্যাপল অনলাইন স্টোরে মিলছে খুব সস্তায় বেশ কিছু ভালো প্রোডাক্ট।
ব্লু ডার্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে এদেশে নিজেদের অনলাইন যাত্রা শুরু করেছে অ্যাপল। ফলে বাড়িতে বসে হাতে পেয়ে যাবেন অত্যন্ত পছন্দের অ্যাপেলের যে কোনও প্রোডাক্ট। বিশ্বের ৩৮তম অনলাইন স্টোরটি ভারতে খুলেছে অ্যাপল। একবার দেখে নিন খুব কম দামে কী কী অ্যাপল প্রোডাক্ট হাতে পেতে পারেন।
১. ইউএসবি-সি- ইউএসবি অ্যাডপটার
মাত্র ১৭০০ টাকায় অ্যাপেল আপনার হাতে তুলে দেবে ইউএসবি-সি- ইউএসবি অ্যাডপটার। নিঃসন্দেহে অত্যন্ত সস্তায় অ্যাপেলের এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে। বাজারে অন্যান্য ইউএসবি-সি- ইউএসবি অ্যাডপটারের তুলনায় এর মান বেশ কয়েকগুণ যে ভালো, তা বলার অপেক্ষা রাখে না।
২. লাইটনিং কেবল
অ্যাপেলের নিজস্ব এই লাইটনিং কেবল মিলবে মাত্র ১৭০০ টাকায়, তবে এটা পাওয়া যাবে শুধুমাত্র অনলাইন স্টোরেই। একমাত্র ভারতের জন্য খোলা অনলাইন স্টোরেই এই অফার পাবেন।
৩. ইউএসবি সি টু ৩.৫ এমএম হেডফোন জ্যাক অ্যাডাপটার
মাত্র ৯০০ টাকায় ইউএসবি সি টু ৩.৫ এমএম হেডফোন জ্যাক অ্যাডাপটার হাতে পেয়ে যাবেন। অ্যাপল অনলাইন স্টোরে এই প্রোডাক্টের দামই সবথেকে কম। যে কোনও টেক স্যাভি মানুষের কাছে এই অফার লোভনীয়।
৪. অ্যাপল ওয়াচ সোলো লুপ স্ট্র্যাপ
অ্যাপল ওয়াচ সোলো লুপ স্ট্র্যাপ বিক্রি হচ্ছে ৩৯০০ টাকায়। সামান্য দাম বেশি হলেও, এর গুণগত মান নিয়ে কোনও প্রশ্ন উঠবে না।
৫. আই ফোন এসই সিলিকন কেস
আই ফোন এসই সিলিকন কেস বের করেছে অ্যাপল। নতুন আই ফোন এসই ২০২০ মডেলের এই কেসের দাম ধার্য করা হয়েছে ২৯০০ টাকা। এতে রয়েছে অ্যাপেলের লোগোও।
The post মাত্র ৯০০ টাকায় অ্যাপেল প্রোডাক্ট, দুর্দান্ত অফার অনলাইন স্টোরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/336dHFu