আমেরিকাকে ইরাক থেকে সব সেনা সরাতে বলল রাশিয়া

মস্কো : ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাল রাশিয়া। মার্কিন সরকার ইরাক থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মস্কো এমন আহ্বান জানাল।

রুশ বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক সাংবাদিক বৈঠক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে থেকে বিশেষ করে ইরাকের মাটি থেকে সেনা প্রত্যাহার করাটাই হবে আমেরিকার জন্য সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ।

তাঁর মতে ইরাকে মার্কিন সেনা উপস্থিতি মধ্যপ্রাচ্যের এ দেশটিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বয়ে আনতে পারেনি বরং উল্টো গোটা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

রাশিয়ার এই কূটনীতিক একেইসঙ্গে জানিয়েছেন, তবে এখন পর্যন্ত মার্কিন কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার যে ঘোষণা দিয়েছেন তার বেশিরভাগই বাস্তবায়িত হয়নি।তবে সেসব ঘোষণাকে পেছনে ফেলে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা বাস্তবায়ন করা হবে বলে মারিয়া জাখারোভা আশা প্রকাশ করেন।

The post আমেরিকাকে ইরাক থেকে সব সেনা সরাতে বলল রাশিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bsrJUg
إرسال تعليق (0)
أحدث أقدم