টাটাদের সুপার অ্যাপে ওয়ালমার্টের ২৫ বিলিয়ন ডলার লগ্নির সম্ভাবনা

মুম্বই: মুকেশ আম্বানির রিলায়েন্সের পর এবার টাটা গোষ্ঠীতে বিপুল বিনিয়োগের সম্ভাবনা দেখা গিয়েছে। টাটাদের ডিজিটাল প্ল্যটফর্ম সুপার অ্যাপে ওয়ালমার্টের ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এই বিষয়ে এখনও কোন পক্ষে তরফ থেকে কিছু জানায়নি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল টাটা গোষ্ঠী পরিকল্পনা করেছে‌ একটা ই-কমার্স অ্যাপ বাজারে আনবে যার লক্ষ্য হল দেশের ভিতরে চাঙ্গা এই বাজারে অ্যামাজন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে টক্কর দেওয়া। এই অ্যাপটির মাধ্যমে এই শিল্পগোষ্ঠী চাইছে প্রথম তাদের বিভিন্ন ধরনের উপভোক্তা পরিসেবা একসঙ্গে আনতে।

আশা করা হচ্ছে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে এই অ্যাপ চালু হয়ে যাবে। এর মাধ্যমে টাটা গোষ্ঠীর অধীনে থাকা গহনা শাখা তানিশক, ঘড়ির শাখা টাইটান, খুচরো ব্যবসার শাখা ট্রেন্ড ইত্যাদিকে ডিজিটাল প্লাটফর্মে এক ছাতার তলায় নিয়ে আসা হবে।

টাটা গোষ্ঠীর একটি সূত্রের খবর এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে লগ্নির পরিমাণ এবং কত শেয়ার দেওয়া হবে এইসব দিকটা ঠিক হবে। আর তারপর আনুষ্ঠানিকভাবে দুই সংস্থার পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হবে। ওয়ালমার্টও এই লগ্নির ব্যাপারে গোল্ডম্যান স্যাক্স ব্যাংকে নিয়োগ করেছে বলে জানা গিয়েছে। যদিও টাটা ওয়ালমার্ট এবং গোল্ডম্যান স্যাক্স কেউ বিষয়টি নিয়ে কোনও কিছু বলেনি।

এটা লক্ষ্য করা গিয়েছে করোনা সংকটের মধ্যে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীতে রীতিমতো বিদেশি বিনিয়োগের এসেছে।

গত কয়েক মাসে গুগল-ফেসবুক সিলভার লেকের মত নামিদামি সংস্থা মোটা অংকের লগ্নি করেছে। এবার টাটা ওয়ালমার্ট চুক্তির অপেক্ষায় এবং এটি বাস্তবায়িত হলে শুধুমাত্র এটিতেই টাটার বিদেশি বিনিয়োগের পরিমাণ রিলায়েন্সের চেয়ে বেশি হবে বলে মনে করছে বিভিন্ন মহল।

The post টাটাদের সুপার অ্যাপে ওয়ালমার্টের ২৫ বিলিয়ন ডলার লগ্নির সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cGWB46
Post a Comment (0)
Previous Post Next Post