রোদ ও জলের সহাবস্থান, অস্বস্তি থাকলেও স্বস্তি দেবে বৃষ্টিও

স্টাফ রিপোর্টার , কলকাতা : স্বাভাবিকের থেকে বেশি কলকাতার তাপমাত্রা। এদিকে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। অর্থাৎ রোদ ও বৃষ্টির একসঙ্গেই দেখা মিলছে শহরে তা বলা যেতেই পারে, যা এই সময়ের স্বাভাবিক আবহাওয়ার রূপ। আজ বুধবার তেমন পরিস্থিতিই জারি থাকবে শহরে।

বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টি হয়নি হয়নি দমদমে, সল্টলেকেও বৃষ্টি হয়নি।

মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কলকাতায় রেকর্ড হয়েছে ২১.৬ মিলিমিটার বৃষ্টিপাত। রবিবার সকাল পর্যন্ত ০.৪ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমান .০৭ মিলিমিটার। ১.৩ মিলিমিটার বৃষ্টি হয় দমদমে, ১.৬ মিলিমিটার বৃষ্টি হয় সল্টলেকে। বৃষ্টিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকই ছিল শনিবার। যা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৭৭ শতাংশ।

শনিবার সকাল পর্যন্ত ১৩ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। ৫ মিলিমিটার বৃষ্টি হয় দমদমে, ৫ মিলিমিটার বৃষ্টি হয় সল্টলেকে। বৃষ্টিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম হয়েছে শুক্রবার। যা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮১ শতাংশ। শুক্রবার সকাল পর্যন্ত ৭.৩ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। ৫ মিলিমিটার বৃষ্টি হয় দমদমে, ৫ মিলিমিটার বৃষ্টি হয় সল্টলেকে। বৃষ্টিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক রয়েছে, যা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৭৪ শতাংশ।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১১.৮ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। গত ২৪ ঘণ্টায় শহরে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়। ৬.৬ মিলিমিটার বৃষ্টি হয় দমদমে, ৭.৭ মিলিমিটার বৃষ্টি হয় সল্টলেকে। বৃষ্টিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে যায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম ছিল। ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৮৮ শতাংশ।

The post রোদ ও জলের সহাবস্থান, অস্বস্তি থাকলেও স্বস্তি দেবে বৃষ্টিও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jkRQje
Post a Comment (0)
Previous Post Next Post