৩৬৫ দিনের ভ্যালিডিটি নিয়ে গ্রাহকদের জন্য নতুন প্ল্যান আনল এক টেলিকম কোম্পানি

নয়াদিল্লি: করোনা পরবর্তী সময়ে গ্রাহকদের জন্য একের পর এক নতুন প্ল্যান নিয়ে আসছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। নিত্য নতুন এই প্ল্যান নিয়ে আসাতে গ্রাহকদের কাছে ক্রমেই গ্রহণযোগ্যতা বেড়েছে বিএসএনএলের। পাশপাশি গ্রাহকদের সুবিধার জন্য একাধিক প্ল্যানের মেয়াদ বাড়ানো হয়েছে বিএসএনএলের তরফে। তবে সম্প্রতি জানা গিয়েছে এল নতুন প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল।

১৪৯৯ টাকার ওই প্ল্যানে রয়েছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে গ্রাহকদের জন্য রয়েছে একাধিক সুবিধা। প্রতিদিন এই প্ল্যানে গ্রাহকেরা পাবেন ২৫০ মিনিট করে আন লিমিটেড কথা বলার সুবিধা। ২৫০ মিনিটের বেশি হলেই গ্রাহকদের সেই হিসেবে খরচ করতে হবে। পাশপাশি এসটিডি কলের ক্ষেত্রেও থাকছে সুবিধা।

এছাড়া এই প্ল্যানে থাকছে মোট ২৪ জিবি ডেটা ব্যবহারের সুবিধা এবং প্রতিদিন ১০০ টি করে মেসেজের সুবিধা। দিল্লি এবং মুম্বই সার্কেলের জন্য রয়েছে একাধিক সুবিধা। এছাড়া প্রথম ৯০ দিনের জন্য এই প্ল্যানে থাকছে অতিরিক্ত ভ্যালিডিটি।

ইতিমধ্যে বাকি সকল নেটওয়ার্ক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক প্ল্যান। বিশেষত জিও এবং এয়ারটেল এই জটিল সময়েও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একাধিক প্ল্যান। আর একই সঙ্গে পাল্লা দিয়ে চমক এনে চলেছে বিএসএনএল। করোনা পরিস্থিতিতে যেখানে দেশের অর্থনীতির উপরে যথেষ্ট প্রভাব পরেছে পাশপাশি একাধিক সংস্থা থেকে চলছে কর্মী ছাঁটাই সেখানে এই সকল টেলিকম সংস্থার তরফে গ্রাহকদের সুবিধার জন্য এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর ফলে যারা এই মুহূর্তে বাড়ি থেকে কাজ করছেন তাদের ক্ষেত্রে সুবিধা হয়েছে। মনে করা হচ্ছে আগামীতেও গ্রাহকদের জন্য বেশ কিছু প্ল্যান নিয়ে আসবে বিএসএনএল।

The post ৩৬৫ দিনের ভ্যালিডিটি নিয়ে গ্রাহকদের জন্য নতুন প্ল্যান আনল এক টেলিকম কোম্পানি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FfHbHC
إرسال تعليق (0)
أحدث أقدم