মোদীকে অপমানের অভিযোগ ফেসবুক কর্তাদের বিরুদ্ধে, জুকেরবার্গকে চিঠি রবিশংকর প্রসাদের

নয়াদিল্লি: ফেসবুকের ভারতীয় শাখার কর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে সংস্থার সিইও মার্ক জুকেরবার্গকে চিঠি দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও আইন মন্ত্রী রবিশংকর প্রসাদ। তার অভিযোগ ফেসবুকের কর্তাদের আচরণ আপত্তিকর এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া ওই চিঠিতে দাবি করা হয়েছে, কয়েকজন ব্যক্তির পক্ষপাতমূলক আচরণ যদি সামগ্রিক আচরণ হয়ে ওঠে তাহলে তখন সমস্যা তৈরি হয়। যখন কয়েকজন ব্যক্তির আচরণ কোটি কোটি মানুষের বাক-স্বাধীনতার উপর আঘাত আনে তখন সেটা মানতে পারা যায় না। ‌ ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ভারতের সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভারতের জন্য ফেসবুককে কমিউনিটি গাইডলাইন ঠিক করতে হবে বলে জানানো হয়।

রবি শংকর প্রসাদের বক্তব্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় ফেসবুক ইন্ডিয়া শুধু তাদের অনেক পেজ ডিলিট করে দেয়নি পাশাপাশি ইচ্ছাকৃতভাবে রিচ কমিয়ে দেওয়া হয়েছিল। যা প্রমাণ করে ফেসবুকের রাজনৈতিক পক্ষপাতিত্ব বলে তিনি অভিযোগ করেন। তাছাড়া ফেসবুকের মাধ্যমে ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি মনে করেন।

প্রসঙ্গত কয়েকদিন আগেই এদেশে ফেসবুকের ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ বিদেশি সংবাদপত্রে প্রতিবেদন বেরিয়েছে, ব্যবসায়িক স্বার্থে ফেসবুক ভারতে বিজেপি নেতাদের উস্কানিমূলক পোষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ওই খবর জানাজানি হওয়ার পর কংগ্রেস সহ বিরোধীরা এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সরব হয়।

তারই প্রেক্ষিতে ইতিমধ্যে ‌ সংসদীয় কমিটি তলব করে ফেসবুকে প্রতিনিধিকে। শশী থারুরের নেতৃত্বাধীন তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ফেসবুক প্রতিনিধিদের ২ সেপ্টেম্বর জবাবদিহির জন্য ডেকে পাঠিয়েছে। তার ঠিক আগেই রবি শংকর প্রসাদ এমন পাল্টা অভিযোগ তুলে জুকেরবার্গকে চিঠি দেওয়ায় বিভিন্নমহলে এটাকে কৌশলী পদক্ষেপ বলে মনে করছেন।

The post মোদীকে অপমানের অভিযোগ ফেসবুক কর্তাদের বিরুদ্ধে, জুকেরবার্গকে চিঠি রবিশংকর প্রসাদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31PxhFn
إرسال تعليق (0)
أحدث أقدم