আশঙ্কা সতর্কতা নয়, তবে হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে

স্টাফ রিপোর্টার , কলকাতা : মঙ্গলবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়নি। হাপয়া অফিস আগেই জানিয়েছিল সোমবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়া ভালও হবে। সেই মতোই বৃষ্টি কমেছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে হালকা থেকে মাঝারি।

ফের বৃষ্টির সম্ভাবনা কেন? হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের অন্ধ্র উপকূল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী ওডিশা থেকে পূর্ব বিহার ও সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের উপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ অক্ষরেখা। তার ফলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও উপকূলবর্তী অন্ধ্র প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে। ওই সমস্ত রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘালয়ের একাধিক অংশেও। উত্তর-পূর্ব ভারতের বাকি অংশে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস কেন্দ্রীয় আবহাওয়া দফতরের।

এদিকে সকাল থেকেই আকাশ মেঘলা দক্ষিনবঙ্গে। কোনও কোনও জায়গায় সামান্য বৃষ্টিও হয়েছে। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাঁসফাঁস অবস্থা হচ্ছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। সঙ্গে থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে আসানসোলে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপামাত্রা। ডায়মন্ড হারবারে ,দিঘা ও শ্রীনিকেতনে ০.১, ২.২, ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আসানসোল বাঁকুড়া বা বাকি অন্যস্থানে তেমন বৃষ্টির তথ্য দিচ্ছে না হাওয়া অফিস।

সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুর ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা বেস কিছুটা বেড়েছে বিভিন্ন জেলায়।

The post আশঙ্কা সতর্কতা নয়, তবে হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jhu1c4
إرسال تعليق (0)
أحدث أقدم