অবশেষে অপেক্ষার অবসান, শুরু হল নামী কোম্পানির মোবাইলে দারুণ সেল

মুম্বই: দীর্ঘ অপেক্ষার পরে ভারতে শুরু হল samsung galaxy z fold 2 এর ওপেন সেল। গত সপ্তাহ থেকে এই ফোনের প্রি বুকিং শুরু হয়েছিল। এবারে এই সেলে গ্রাহকেরা কিনতে পারবেন ফোন। এই ফোনে গ্রাহকদের জন্য থাকছে একাধিক সুবিধা । গ্রাহকদের জানানো হয়েছে মঙ্গলবার থেকে কিনতে পারবেন এই ফোন। এছাড়া জানানো হয়েছে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন এবং রিটেল স্টোর থেকে কিনতে পারবেন এই ফোন।

জানা গিয়েছে এই ফোনের দাম রাখা হয়েছে ১,৪৯,০০০। আপাতত একটি কালারে এই ফোন কিনতে পারবেন গ্রাহকেরা। এই ডিভাইসে রয়েছে ১২ জিবি র‍্যাম এবং তার সঙ্গে ২৫৬ জিবি স্টোরেজের সুবিধাও। অ্যামাজন থেকে অথবা অফিসিয়াল সাইট থেকে কিনতে পারবেন এই ফোন। গ্রাহকদের জন্য রয়েছে নো কস্ট ইএমআইয়ের সুবিধার পাশপাশি এক্সচেঞ্জের সুবিধাও। এই ফোন কিনলে গ্রাহকেরা এক বছরের জন্য পাবেন লিকুইড প্রোটেকশনের সুবিধাও। এই ফোনে রয়েছে octa core qualcomm snapdragon 865 plus processor.

এছাড়া এই ফোনে রয়েছে ১২ জিবি র‍্যাম এবং তার সঙ্গে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ। যা মেমরি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে android 10 এর সুবিধা। নিরাপত্তার জন্য এই ফোনে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এছাড়া এতে রয়েছে ফাস্ট চার্জের সুবিধা। অন্যদিকে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এতে চার্জের জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়া এই ফোনে রয়েছে উন্নত ক্যামেরা। গ্রাহকদের কাছে এই ফোন যথেষ্ট জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

The post অবশেষে অপেক্ষার অবসান, শুরু হল নামী কোম্পানির মোবাইলে দারুণ সেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GhSzmS
إرسال تعليق (0)
أحدث أقدم