মুম্বই: করোনাকালে মানুষের পাশে দাড়িয়ে প্রশংসিত হয়েছেন অভিনেতা সোনু সুদ। এই দুঃসময় মানুষের ত্রাতার ভূমিকায় কাজ করেছেন অভিনেতা। হাজার হাজার শ্রমজীবী মানুষকে ঘরে ফিরিয়েছেন তিনি। আর তাই এসডিজি স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দেওয়া হল সোনু সুদকে।
ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। ২৯ সেপ্টেম্বর একটি ভার্চুয়াল সেরিমনির মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হয়। এই একই সম্মানে আগে ভূষিত হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, ডেভিড বেকহাম, লিওনার্দো দিক্যাপ্রিও, নিকোল কিডম্যান, এমা ওয়াটসন, এবং প্রিয়ঙ্কা চোপড়া।
অভিনেতা এই সম্মানে ভূষিত হয়ে বলেছেন, “এই সম্মান সত্যিই বড় পাওয়া। রাষ্ট্রসঙ্ঘের থেকে এই সম্মান পাওয়া সত্যিই খুব বিশেষ। যেটুকু করা যায় আমি সেটুকুই করেছি আমার দেশের মানুষের জন্য। কোনো রকম প্রত্যাশা ছাড়াই নিজের মতো কাজ করেছি। তবে এই সম্মান পেয়ে সত্যিই ভালো লাগছে। “
একের পর এক জনহিতকর কাজ করছেন সোনু সুদ। লকডাউন চলাকালীন বহু শ্রমজীবী মানুষকে সাহায্য করেছেন তিনি। অন্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক দের ঘরে ফিরিয়েছেন অভিনেতা। কখনো ট্রেন-বাস, আবার কখনও একটি বিমান ভাড়া করে পরিযায়ী শ্রমিক দের ঘরে ফিরিয়েছেন তিনি। বলা যায় ত্রাতার ভূমিকা পালন করেছেন সোনু সুদ।
সমস্ত সমস্যার সমাধান হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষ যাতে তার কাছে সমস্যার কথা জানাতে পারেন সেই জন্য টোল ফ্রি নম্বরও দিয়েছেন মানুষের কাছে। সেই নম্বরে এবং ইমেইল আইডি ব্যবহার করে মানুষ নিজের সমস্যা নিয়ে পৌঁছে যাচ্ছেন অভিনেতার কাছে। সাধারণত খলনায়কের চরিত্রে অভিনয় করেন সোনু। কিন্তু বাস্তবে তিনি যে একজন বড় মনের মানুষ তা বলাই বাহুল্য।
The post মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত সোনু সুদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3n74Lb0