জমানো টাকা হবে দ্বিগুণ, সরকারি সংস্থায় বিনিয়োগে নিশ্চিত লাভ

নয়াদিল্লি: আপনিও কি আপনার টাকা দ্বিগুণ করতে চান? এর জন্য কি কোনও ভালো বিনিয়োগ অপশন খুঁজছেন? তবে এসে গিয়েছে পোস্ট অফিসের এমন একটি প্ল্যান যাতে, মাত্র ১২৪ মাসে আপনার জমানো টাকা দ্বিগুণ হয়ে যাবে। এই স্কিম আনা হয়েছে কৃষকদের জন্য। পোস্ট অফিসে কিষাণ বিকাশ পত্র স্কিমে মিলছে এই সুবিধা।

এটি হল ভারত সরকারের এককালীন বিনিয়োগের স্কিম। যেহেতু সরকারি সংস্থায় এই টাকা জমানো হচ্ছে, তাই খোয়া যাওয়ার কোনও ভয় নেই। দেশের সব পোস্ট অফিস এবং বড় ব্যাংকগুলিতে এই স্কিম রয়েছে।

এই স্কিমে আপনি যে টাকাই রাখুন না কেন তা ১২৪ মাস পড়ে দ্বিগুণ হয়ে যাবে। তবে এই স্কিমের বিশেষ সুবিধা হল এর সর্বনিম্ন বিনিয়োগ করতে পারেন মাত্র ১০০০ টাকা। এ ক্ষেত্রে টাকা জমানোর কোনও ঊর্ধসীমা নেই। এই স্কিম শুধুমাত্র কৃষকদের জন্য আনা হয়েছে। যাতে তাঁরা দীর্ঘদিন ধরে তাদের টাকা জমাতে পারেন।

এই স্কিমে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮। এটিতে যৌথ অ্যাকাউন্টের সুবিধাও রয়েছে। তাই কোনও অপ্রাপ্তবয়স্কদেরও এই স্কিমের অন্তর্ভুক্ত করা যেতে পারে সেক্ষেত্রে তাঁর বাবা মাকে তাঁর সঙ্গে যৌথ ভাবে থাকতে হবে। স্কিমটি ট্রাস্টের ক্ষেত্রেও প্রযোজ্য।

বর্তমানে কিষাণ বিকাশ পত্রে (কেভিপি) বিনিয়োগে ৬.৯ শতাংশ হারে সুদ দেওয়া হয়। প্রতি তিন মাস অন্তর এই সুদের হার নির্ধারণ করা হয়। এই ৬.৯ শতাংশ হারে সুদ নির্ধারিত হয়েছে জুলাই মাসে। ২০২০ সালের অক্টোবর মাসের শুরুতে আবার এই হার পরিবর্তন হতে পারে।

পোস্ট অফিস ওয়েবসাইট অনুযায়ী, এই প্রকল্পের মেয়াদকালীন সময় ১২৪ মাস। অর্থাৎ ১০ বছর ৪ মাস। এরপরেই এই টাকা দ্বিগুণ হয়ে ফেরত পাবেন কৃষক।

প্রয়োজনীয় কাগজপত্র:
আধার কার্ড
প্যান কার্ড
ভোটার আইডি কার্ড
ড্রাইভিং লাইসেন্স
পাসপোর্ট
কেভিপি আবেদনের ফর্ম
ঠিকানা প্রমাণ
বার্থ সার্টিফিকেট

একদিকে যেমন অনালাইনে এই অ্যাকাউন্ট খোলা যায়। তেমনই যে কোনও পোস্ট অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

The post জমানো টাকা হবে দ্বিগুণ, সরকারি সংস্থায় বিনিয়োগে নিশ্চিত লাভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Enxneu
إرسال تعليق (0)
أحدث أقدم