রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধিতায় পাকিস্তান

imran khan

ইসলামাবাদ: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নতুন করে কোনও স্থায়ী সদস্য গ্রহণের বিরোধিতা করল পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দেশের জন্য নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের আগ্রহ প্রকাশ করতেই ইসলামাবাদকে এর বিরোধিতা করতে দেখা গেল।

রাষ্ট্রসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আক্রম জানিয়েছেন, তাঁর দেশ এই বিশ্ব সংস্থায় সংস্কারের ব্যাপারে সমর্থন করলেও স্থায়ী সদস্যপদ বাড়ানোর বিরোধী। এর পরিবর্তে বরং পাকিস্তান নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ ১০ থেকে বাড়িয়ে ২০টি করার আহ্বান জানাচ্ছে।

তিনি জানান, রাষ্ট্রসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদগুলো যাতে সমভাবে বণ্টন করা যায় সেজন্য এসব পদের সংখ্যা বাড়ানো দরকার ।

ফাইল ছবি৷

মুনির আক্রাম রবিবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদেশের সংখ্যা বাড়ালে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ছোট-বড় নানা দেশ রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা নিতে পারবে।

রাষ্ট্রসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি সবশেষে কোনও রাখঢাক না করেই বলেছেন, ইসলামাবাদ প্রকৃতপক্ষে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভের বিরোধী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এক বক্তব্যে জানিয়েছিলেন, রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্যপদ পাওয়ার চেষ্টাকে তাঁর দেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।তবে ভারতের শত্রুভাবাপন্ন দেশ পাকিস্তানের পক্ষে এ বিষয়টি স্বাভাবিক ভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে মনে করছে পর্যবেক্ষকরা।

The post রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধিতায় পাকিস্তান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36gYXp9
إرسال تعليق (0)
أحدث أقدم