জিএসটি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ কেন্দ্র, রাজ্যজুড়ে ৩ দিন বিক্ষোভ দেখাবে তৃণমূল

কলকাতা: জিএসটি অর্থাৎ পণ্য পরিষেবা কর বাবদ ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে বুধবার মোদী সরকারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে কেন্দ্রের বিরোধিতা করে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেপ্টেম্বর মাসের ৮ তারিখ, ১৪, ২০ তারিখ প্রতিবাদ প্রদর্শন করা হবে। তবে করোনা পরিস্থিতিতে কিভাবে এই বিক্ষোভ দেখানো হবে সে বিষয়ে এখনও বিশদে কিছু বলা হয়নি।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লিখেছেন, ” জিএসটি নিয়ে যে সিদ্ধান্ত জানানো হয়েছে তাতে আমি গভীর ভাবে ব্যথিত। এটা ভারত সরকারের নৈতিক প্রতিশ্রুতিভঙ্গের সামিল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও পরিপন্থী।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “২০১৩ সালে অরুণ জেটলি বলেছিলেন, তৎকালীন কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবে না বলে জিএসটি রূপায়ণের বিরোধিতা করছিলেন। ১৪ মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, জিএসটি ক্ষতিপূরণ দিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। কিন্তু এখন নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারছে না বিজেপি।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সে দিন কেন্দ্রে মনমোহন সিং সরকারের প্রতি যে বিশ্বাসহীনতার কথা বলেছিলেন জেটলিরা, এখন আদতে সেটাই করছে মোদী সরকার। জিএসটি বাবদ ক্ষতিপূরণের টাকা দেওয়ার ক্ষেত্রে শর্ত লঙ্ঘন করছে।

২০২২ সালের মধ্যে সেই ঋণ শোধ করতে হবে। সেস বসিয়ে ঋণশোধের অর্থ সংগ্রহ করবে রাজ্যগুলি। অথবা রাজ্যগুলি পুরো ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকাই ঋণ নিতে পারবে। কোন রাজ্য কত টাকা ঋণ নেবে, তা জানাতে হবে আগামী সাত দিনের মধ্যে।

জিএসটি বাবদ বকেয়া না মিটিয়ে যেভাবে রাজ্যকে ধার করতে বলা হচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে পড়বে, মন্তব্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের। তাঁর দাবি, কেন্দ্র যে বিকল্প পদ্ধতির কথা বলছে, তাতে আপত্তি আছে অনেক রাজ্যেরই। যদিও এই দাবি মানতে নারাজ বিজেপি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার জিএসটি পরিষদের বৈঠকে কেন্দ্র রাজ্যগুলির সামনে ক্ষতিপূরণের জন্য দুটি বিকল্প ঋণ নেওয়ার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। চলতি বছরে জিএসটি বাবদ রাজস্ব আয় ২.৩৫ লক্ষ কোটি টাকা ঘাটতি হতে পারে। সেদিন ৪১তম জিএসটি পরিষদের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাংবাদিক বৈঠক করার সময় জানিয়েছিলেন, অর্থনীতি এক অস্বাভাবিক দৈব ঘটনা মুখোমুখি হয়েছে, যার ফলে অর্থনৈতিক সংকোচন ঘটছে।

কেন্দ্রীয় হিসেব অনুসারে, চলতি আর্থিক বছরের জন্য রাজ্যগুলির ক্ষতিপূরণ দরকার ৩ লক্ষ কোটি টাকা। যার মধ্যে ৬৫,০০০ কোটি টাকা মিলবে জিএসটির অন্তর্গত সেস থেকে। যার ফলে এক্ষেত্রে মোট ঘাটতি হতে পারে ২.৩৫ লক্ষ কোটি টাকা। রাজস্ব সচিব অজয় ভূষণ পান্ডে জানিয়েছিলেন, এরমধ্যে ৯৭,০০০ কোটি টাকা জিএসটির জন্য ঘাটতি হবে আর বাকিটা করোনার প্রভাবে অর্থনীতির অবস্থান জন্য।

The post জিএসটি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ কেন্দ্র, রাজ্যজুড়ে ৩ দিন বিক্ষোভ দেখাবে তৃণমূল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ET7Yt9
إرسال تعليق (0)
أحدث أقدم