বাজারে আসছে নতুন ডিভাইস, হাওয়াতেই ধরা যাবে করোনা

নয়াদিল্লি: করোনা ভাইরাস কিছুক্ষণ হলেও যে হাওয়াতে ভাসতে পারে একথা সরাসরি অস্বীকার করেনি হু। অর্থাৎ বাতাসের মধ্যেই কোথাও হয়তো থাকতে পারে করোনা ভাইরাস। কিন্তু সেটা বোঝা সম্ভব কীভাবে? আগামী দিনে এই সন্ধান হয়তো সহজ হওয়ার পথে। কানাডার একটি সংস্থা দাবি, তাঁরা এমন একটি ডিভাইস তৈরি করেছে যা বাতাসের করোনার ভাইরাস সনাক্ত করতে পারে।

কন্ট্রোল এনার্জি কর্প নামের ওই সংস্থা ইতিমধ্যেই বায়ুর মান ও বায়ুর নানান পরীক্ষা সংক্রান্ত ডিভাইস তৈরিতে জড়িত রয়েছে। করোনা শুরু হওয়ার পরে এই সংস্থা বাতাসে করোনার ভাইরাস সনাক্তকরণের জন্য ডিভাইস আবিষ্কার করার কাজ শুরু করে।

জানা গিয়েছে, এই কোম্পানির কানাডার অন্টারিওতে দুটি ল্যাবে করোনার ভাইরাস নিয়ে গবেষণা করার পরে বায়ো ক্লাউড নামে একটি ডিভাইস তৈরি করেছে। এই ডিভাইসটি দেখতে হ্যান্ড ড্রায়ারের মতো। কিন্তু এটি হাওয়াকে ভিতরে টেনে নেয় এবং তারপরে সেই বায়ুকে বিশ্লেষণ করে করোনা পরীক্ষা করে।

globalnews.ca-এর রিপোর্ট মোতাবেক, ওই সংস্থার দাবি, এই ডিভাইসটি নির্দিষ্ট জায়গার বাতাসে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করতে পারে। পরীক্ষা করার পর যদি দেখা যায় সেখানকার বাতাসে করোনা পরীক্ষা পজিটিভ, তবে সেখানে উপস্থিত লোকদের আলাদাভাবে পরীক্ষা করা যেতে পারে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্কুলের ক্লাস বা অফিসে এই ডিভাইসটি বেশ কার্যকর প্রমাণিত হতে পারে।

কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজির অধ্যাপক ডেভিড হেনরিক্স বায়োক্লাউড ডিভাইস পরীক্ষা করেছেন। আগামী নভেম্বর মাসের মধ্যেই এই ডিভাইসটি বাজারে আনতে চলেছে কোম্পানি। যার দাম হতে পারে ৮.৮ লক্ষ টাকা।

The post বাজারে আসছে নতুন ডিভাইস, হাওয়াতেই ধরা যাবে করোনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EOn8QD
إرسال تعليق (0)
أحدث أقدم