বাংলায় আরও কমল মৃত্যু হার, ১.৯৪ থেকে কমে ১.৯৩ শতাংশ: স্বাস্থ্য দফতর

কলকাতা: বাংলায় মৃত্যু হার ১.৯৪ থেকে কমে হল ১.৯৩ শতাংশ৷ বেড়েছে সুস্থতার হারও৷ ২৬ সেপ্টেম্বর, ২০২০ রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে কোভিড-১৯ এ মোট মৃত্যু হয়েছে ৪,৭২১ জন৷ এদের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণাতেই ২,৭১৬ জন৷

অন্যদিকে রাজ্যে শনিবার সুস্থ হয়ে উঠেছেন ২,৯৫৫ জন৷ শুক্রবার ছিল ২,৯৭৮ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ১৩ হাজার ৯৭৫ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৬১ শতাংশ৷

তবে শেষ তথ্য অনুযায়ী একদিনে নতুন আক্রান্ত ৩,১৮১ জন৷ শুক্রবার ছিল ৩,১৯০ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৪৪ হাজার ২৪০ জন৷

রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা সাড়ে পঁচিশ হাজারের বেশি৷ ছাড়াল৷ তথ্য অনুযায়ী,২৫ হাজার ৫৪৪ জন৷ শুক্রবারের তুলনায় ১৭০ জন বেশি৷

হোম আইসোলেশনে রয়েছেন মাত্র ১৭ হাজার ৮৫৪ জন৷ সেফ হোমে ১ হাজার ৩৪২ জন৷ আর হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৩৪৮ জন৷

রাজ্যে ২০০ টি সেফ হোম রয়েছে৷ সেখানে বেড সংখ্যা ১১ হাজার ৫০৭ টি৷ বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৭ হাজার ৩৪০ জন৷ বাংলায় সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২ টি৷ সেখানে বর্তমানে ২ হাজার ৪৪১ জন রয়েছেন৷

সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে এই পর্যন্ত ছাড়া পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৬৯০ জন৷ হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৬ লক্ষ ১ হাজার ৯২৭ জন৷

বাংলায় একদিনে ৪৩ হাজার ২৮৫ টি টেস্ট হয়েছে৷ শুক্রবার ছিল ৪৩ হাজার ৮১৫ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ছাড়াল সাড়ে ত্রিশ লক্ষ৷ তথ্য অনুযায়ী ৩০ লক্ষ ৫৫ হাজার ০৩৯ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৩৩,৯৪৫ জন৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৮০টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৪ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

বাংলায় ৯২ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৩৭ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৬৭৫ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,২৪৩টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি৷

The post বাংলায় আরও কমল মৃত্যু হার, ১.৯৪ থেকে কমে ১.৯৩ শতাংশ: স্বাস্থ্য দফতর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36aVkB0
إرسال تعليق (0)
أحدث أقدم