স্টাফ রিপোর্টার , কলকাতা : উত্তরবঙ্গে বুধবার থেকেই বৃষ্টি কমেছে। আজ বৃহস্পতিবার সেই বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু’এক জায়গায়। তবে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে। সৌজন্যে মৌসুমি অক্ষরেখা। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাসও মিলছে।
তবে হাওয়া অফিস এও জানাচ্ছে বৃষ্টি বাড়লেও চিন্তার বিশেষ কারণ নেই। বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা কম। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার অনেক জায়গাতেই বৃহস্পতিবার সকাল পর্যন্ত অল্পবিস্তর বৃষ্টি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত যেহেতু উত্তরের বিভিন্ন জেলায় ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয় তাই ফের বৃষ্টি হলে আশঙ্কা থাকছিল বন্যার। এদিকে আবার ঙ্গে মহানন্দা ও তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ানো হয়েছে। কিন্তু আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা দিচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই আপাতত বন্যার আশঙ্কাও নেই। হাওয়া অফিস জানাচ্ছে, হিমালয় সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে ওই এলাকায় বৃষ্টি বেড়েছে। এর চেয়ে বেশি কিছু নয়।
মৌসম ভবন জানাচ্ছে, শুক্রবার থেকেই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হবে। অসম ও মেঘালয়ে সপ্তাহান্তে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ হিমালয়ের কাছাকাছি এলাকায় অবস্থিত। অক্ষরেখার পূর্বাংশ গয়া থেকে ফারাক্কা হয়ে বাংলাদেশ ও অসমের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অসমের উপর। পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাত। এই সিস্টেম গুলির প্রভাবে আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু-র মতো দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে।
The post উত্তরে কমল বৃষ্টি, সপ্তাহান্তে বৃষ্টি ফিরবে স্বমহিমায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QQ6r9W