অর্জুন সিংয়ের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, কলকাতা: বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ উঠলো। একটি টুইট করে অর্জুন সিং দাবি করেছেন, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় মুর্শিদাবাদে কালীমন্দির ধ্বংস করেছে।

বিজেপি সাংসদের অর্জুন সিংয়ের ধর্মীয় উসকানি মূলক একটি টুইটকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে কালীপ্রতিমা পুড়িয়ে দেওয়ার কিছু ছবি দিয়ে একটি টুইট করেন সাংসদ অর্জুন সিং। তিনি লেখেন, “দিদির জিহাদি রাজনীতি এখন হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন মুর্শিদাবাদে কীভাবে মন্দিরের ওপর হামলা চালিয়ে কালীপ্রতিমা পুড়িয়ে দিয়েছে বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ।”টুইটটি ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল বিতর্ক।

এরপরই বিজেপি সাংসদের টুইটের ছবি দিয়ে একটি টুইট করে রাজ্য পুলিশ। সেখানে বলা হয়, “এই পোস্ট বা দাবি বিভ্রান্তিকর। এর বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক এই পোস্ট এড়িয়ে চলুন।”

আলমপুর কালী মা নিমতলা কালী মন্দিরের তরফে মন্দিরের সম্পাদক সুখদেব বাজপেয়ী জানিয়েছেন, সেখানে ধর্মীয় কোনও দৃষ্টিকোণ নেই। দুর্ঘটনা বশত মূর্তিটি পুড়ে গিয়েছে। এলাকায় হিন্দু ও মুসলিমদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও তেলেনিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় অর্জুন সিংয়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল।

The post অর্জুন সিংয়ের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EXCYYM
Post a Comment (0)
Previous Post Next Post