ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য অভিযুক্ত করে সোমবার এই নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন।
ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে ওই বিশ্ব সংস্থার সবগুলি নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নিল ওয়াশিংটন; যদিও ট্রাম্পের মুখে একথা স্বীকারোক্তি দেননি।
এদিকে ইরান বিরোধী কাজে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য সোমবার মার্কিন বিদেশমন্ত্রী মাইক পম্পেও, অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক যৌথ সংবাদিক সম্মেলনে ট্রাম্পের ঘোষিত নয়া নিষেধাজ্ঞাকে সমর্থন করে বক্তব্য রেখেছেন। অথচ ট্রাম্পের মতো তারা এ কাজটি একটি যৌথ বিবৃতি প্রকাশের মাধ্যমে করতে পারতেন।
The post ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আমেরিকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32QLVg0