করোনা আবহে সাধারণ মানুষের পাশে, সিপিএমের উদ্যোগে চালু ‘অসময়ের রান্নাঘর’

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: ‘রাষ্ট্র যখন ফেল করে, তখন বামপন্থী কর্মীরা কাঁধ সোজা করে বলছে আমরা আছি’। সোমবার বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় সিপিএমের উদ্যোগে জেলায় চতুর্থ ‘অসময়ের রান্নাঘর’ উদ্বোধন করতে এসে একথা বললেন বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্ত্তী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি আরও বলেন, এ দায়িত্ব রাষ্ট্রের, আর রাষ্ট্র ফেল করলে সেই দায়িত্ব যুব সমাজ কাঁধে তুলে নেয়। বাঁকুড়ার অসময়ের রান্নাঘর তার প্রমাণ। রাজ্য সভায় কৃষক বিল পাশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজন চক্রবর্ত্তী বলেন, ‘কৃষক বিল সর্বনাশা’। কৃষি ক্ষেত্রকে ধ্বংস করার বিল দাবি করে আরো বলেন, এই বিল ফড়েমি, দালালি এগুলোকে স্থায়ীকরণ করে দেওয়ার পাশাপাশি কৃষিক্ষেত্রকে আদানি, আম্বানিদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করে দেওয়ার বিল। এর সর্বোতভাবে বিরোধীতা হবে, মানুষও এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে তিনি জানান।

মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, রাজ্যে জঙ্গি ঘাঁটি যাতে না হয় তা দেখতে হবে। জঙ্গি দমনে কেন্দ্র রাজ্য দুই সরকারকে তৎপর হওয়ার পাশাপাশি অবশ্যই দেখতে হবে যাতে যাতে কাওকে অন্যায়ভাবে শাস্তি না দেওয়া হয়। কারণ জঙ্গীর কোন জাত বা ধর্ম হয়না। জঙ্গিকে জঙ্গি বলে তিনি জানান।

এদিন ‘এসো সবাই লাগাই হাত, এক হেঁসেলে গরম ভাত’ স্লোগানকে সামনে রেখে বাঁকুড়া শহরের স্কুল ডাঙ্গায় জেলায় বামেদের চতুর্থ রান্নাঘরে মাত্র ১৫ টাকায় এক বেলা আমিষ খাবার মিলবে বলে সিপিএম সূত্রে খবর। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্ত্তী ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক অজিত পতি, বিধায়ক সুজিত চক্রবর্ত্তী প্রমুখ।

The post করোনা আবহে সাধারণ মানুষের পাশে, সিপিএমের উদ্যোগে চালু ‘অসময়ের রান্নাঘর’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iRyZfB
إرسال تعليق (0)
أحدث أقدم