সীমান্ত উত্তেজনার মাঝেই লাদাখের আকাশে উড়ল রাফায়েল, কড়া নজর চিনের ওপর

লাদাখ: সীমান্তে ভারত-চিনের মধ্যে উত্তেজনা অব্যাহত। প্রায় দীর্ঘ পাঁচ মাস ধরে জারি রয়েছে উত্তপ্ত পরিস্থিতি। বেশ কয়েকবার কমান্ডার লেভেলের বৈঠকের পরেও অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। ছলে-বলে চিন প্রায়ই ভারতকে হুমকি দিতে সচেষ্ট হয়ে উঠেছে। ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার রাফায়েলও উড়ান দিয়েছে লাদাখের আকাশে।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যের পড়ে আম্বালা এয়ারবেস থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা দেয় রাফায়েল যুদ্ধবিমান। লাদাখে পরিস্থিতির ওপর নজর রাখতেই রাফায়েলকে কাজে লাগানো হয়েছিল বলে মনে করা হচ্ছে।

এমনকি সোমবার সকালেও লাদাখ ও লে-র আকাশে উড়তে দেখা যায় রাফায়েল যুদ্ধবিমানকে। এরফলে স্পষ্ট, সীমান্তে একদিকে যেমন মোতায়েন সেনারা সজাগ রয়েছে, তেমনই বায়ুসেনাও নজর রাখছে চিনের ওপর।

এর আগে মিগ-২১, তেজস সহ একাধিক যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে লাদাখের পরিস্থিতির দিকে নজরদারি চালিয়েছে ভারত। তবে এবার ময়দানে রাফায়েল জেটও। অর্থাৎ বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যোগদানের দশ দিনের মধ্যেই এই যুদ্ধ বিমানকে অ্যাক্টিভ ভাবে কাজে লাগানো হচ্ছে। ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিল রাফায়েল ফাইটার জেট।

তবে এই সমস্ত যুদ্ধবিমান ছাড়াও অ্যাপাচি হেলিকপ্টার এবং চিনুক হেলিকপ্টারগুলিও সেনাবাহিনীকে নানান দরকারি জিনিস পৌঁছে দিতে এই মুহূর্তে সহায়তা করছে এবং সীমান্তে কড়া নজর রাখছে ভারতীয় বাহিনী। চিনের যে কোনও ভুল পদক্ষেপের উত্তর যে ভারত দেবে, সেকথা আর বলার অপেক্ষা নেই।

তবে উভয় দেশের তরফেই বারবার বলা হচ্ছে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হোক। যদিও চিন মুখে একথা বললেও কার্যক্ষেত্রে রং বদলাচ্ছে তাঁরা। ফলে সীমান্তে রয়েছে উত্তেজনা।

The post সীমান্ত উত্তেজনার মাঝেই লাদাখের আকাশে উড়ল রাফায়েল, কড়া নজর চিনের ওপর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mFH4pW
Post a Comment (0)
Previous Post Next Post