কলকাতা: শহরে আরও এক করোনা যোদ্ধার মৃত্যু হল৷ বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে অর্থোপেডিক সার্জন সুরজিৎ নন্দীর প্রাণ কেড়ে নিল করোনা৷
সুরজিৎবাবু করোনা আক্রান্ত হয়ে কিছুদিন আগে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ শনিবার রাতে তার মৃত্যু হয়৷ বয়স হয়েছিল ৫৭ বছর। থাকতেন হরিদেবপুরে৷ নিজে করোনা আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত সামনের সারিতে থেকে করোনার সঙ্গে যুদ্ধ করেছিলেন চিকিৎসক সুরজিৎ নন্দী৷
এর আগে একদিনে শহরে করোনা আক্রান্ত দুই চিকিৎসকের মৃত্যু হয়েছিল৷ মৃত দুই চিকিৎসকই করোনার বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করেছিলেন৷ করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক প্রবাল গায়েন৷ তিনি দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের AMO ছিলেন৷ করোনা আক্রান্ত হয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷
করোনা আক্রান্ত হয়ে মৃত অপর চিকিৎসকের নাম অপূর্ব সাহা৷ তিনি এসএসকেএম হাসপাতালের সিটিভিএস বিভাগের প্রাক্তন আরএমও। তারও আগে করোনা আক্রান্ত হয়ে শহরে আরও কয়েকজন চিকিৎসকের মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে ছিলেন চিকিৎসক সঞ্জয় সেন৷ ৬৫ বছরের এই চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মেডিকা হাসপাতালের ভর্তি হয়েছিলেন৷ অবস্থার অবনতি হলে রাখা হয়েছিল ইকমো সাপোর্টে৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷
জানা গিয়েছিল, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সেন সল্টলেক আমরি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন৷ এছাড়া আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন৷
এছাড়া রাজ্যে একদিনেই করোনা আক্রান্ত হয়ে ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল৷ মৃত চিকিৎসকরা ছিলেন, কোঠারি হাসপাতালের চিকিৎসক তাপস সিংহের,ব্যারাকপুরের চক্ষু চিকিৎসক বিশ্বজিৎ মন্ডল, শ্যামনগরের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য৷
তবে প্রদীপবাবু কোনও হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন না, ব্যক্তিগত ভাবে রোগী দেখতেন৷ তার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসলে,তাকে মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানেই তার মৃত্যু হয়৷করোনায় কেড়ে নিয়েছে তরুণ চিকিৎসক নীতিশ কুমারকেও৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর৷ রেখে গিয়েছেন স্ত্রী ও ২ বছরের ছেলেকে৷
আরএন টেগোর হাসপাতালের কার্ডিওভাস্কুলার সায়েন্স বিভাগের চিকিৎসক ছিলেন নীতিশ৷ করোনায় আক্রান্ত হয়ে ওই বেসরকারি হাসপাতালেই ভর্তি হন৷ অনেক চেস্টা করেও তার সহকর্মী চিকিৎসরা তাকে বাঁচাতে পারেননি৷
এবং শহর কলকাতায় করোনায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল৷ একটি বেসরকারি হাসপাতালে ওই চিকিৎসকের মৃত্যু হয়৷ তারও আগে করোনা আক্রান্ত হয়ে এ রাজ্যের দুই নামী চিকিৎসকের মৃত্যু হয়েছিল৷ মৃত চিকিৎসকের নাম তরুনকুমার বন্দ্যোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৭৮ বছর৷ তিনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে একজন প্রতিষ্ঠিত চিকিৎসক ছিলেন৷
The post করোনা আক্রান্ত হয়ে কলকাতায় আরও এক চিকিৎসকের মৃত্যু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FW8AhM