সেপ্টেম্বর মাসে বাড়ল একাধিক খরচ, কতটা প্রভাব পড়ছে পকেটে

নয়াদিল্লি: নতুন মাস অর্থাৎ সেপ্টেম্বর শুরু হয়েছে। এই নতুন মাসে বেশ কয়েকটা জিনিস ব্যয়বহুল হচ্ছে। একই সঙ্গে আবার কিছু জিনিসের দাম কমে মিলতে চলেছে স্বস্তি দেখা নেওয়া যাক সবিস্তারে

দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লোনের রেপো লিঙ্কযুক্ত সুদের হার ০.১৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে এই হার ৬.৮০ শতাংশ।

এই নতুন হারগুলি ১ সেপ্টেম্বর থেকে ইতিমধ্যে কার্যকর হয়ে গিয়েছে। জেনে রাখা দরকার, আবাসন, শিক্ষা, গাড়ি, মাইক্রো এবং ক্ষুদ্র শিল্পগুলিতে দেওয়া সমস্ত নতুন লোন আরএলএলআরের সঙ্গে সম্পর্কিত।

নতুন মাসে বিমান পরিষেবাও ব্যয়বহুল হবে। সিভিল এভিয়েশন মন্ত্রক ১ সেপ্টেম্বর থেকে দেশীয় ও আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে এএসএফ নামক সুরক্ষা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগে এএসএফ ফি হিসাবে দেশীয় যাত্রীদের কাছ থেকে দেড়শ টাকা নেওয়া হয়, এখন তা নেওয়া হবে ১৬০ টাকা।

অন্যদিকে আশার কথা হল, অগস্টের পর সেপ্টেম্বরে এলপিজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে ১৪.২ কেজি অনুদানবিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৫৯৪ টাকায় স্থিতিশীল। অন্যান্য শহরেও গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম স্থিতিশীল।

কম্পোজিশন স্কিমের আওতায় আসা ডিলারদের জন্য ২০১৯-২০২০ অর্থবছরের জিএসটি রিটার্ন দাখিল করার জন্য সরকার আবারও সময়সীমা বাড়িয়েছে। এই সময়সীমা ৩১ অক্টোবর ২০২০ করা হয়েছে। এর আগে রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ১৫ জুলাই যা ৩১ অগস্ট করা হয়েছিল।

দিল্লি সহ এনসিআর এলাকায় চলতি মাসে ক্যাব চালকেরা ধর্মঘট করতে পারেন। সেক্ষেত্রে বিপুল সংখ্যক মানুষ চূড়ান্ত ভোগান্তীর শিকার হবেন। কারণ সামাজিক দূরত্বের নিয়মের জেরে বাসগুলি স্বল্প যাত্রী নিয়ে চলছে, ফলে ক্যাবের ওপরেই ভরসা রাখছে সাধারণ মানুষ।

The post সেপ্টেম্বর মাসে বাড়ল একাধিক খরচ, কতটা প্রভাব পড়ছে পকেটে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34ZiBW3
إرسال تعليق (0)
أحدث أقدم