জলে নতুন বিপদ, ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার জেরে ৮ শহরে জারি অ্যালার্ট

ওয়াশিংটন: করোনার পরে আমেরিকায় নতুন বিপদ। এক ভয়ানক অ্যামিবার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮ শহরে জারি করা হল সতর্কতা। আমেরিকার এই ৮ শহরে বাড়িতে সরবরাহ করা জলে মিলেছে মস্তিষ্কখেকো একধরনের অ্যামিবা। অবস্থা এমন যে, টেক্সাসের লেক জ্যাকসন শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে এই অ্যামিবার নাম Naegleria fowleri. এই অ্যামিবা নাক দিয়ে শরীরে প্রবেশ করলে তার ফল মারাত্মক হতে পারে। বলা হচ্ছে, এই অ্যামিবায় সংক্রামণের ঘটনার মধ্যে ৯০ থেকে ৯৫ শতাংশ নাক দিয়েই সংক্রামিত হয়।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই অ্যামিবার জেরে ৬ বছরের এক শিশুর মৃত্যুও হয়। মৃত্যুর কারণ পরীক্ষা করে দেখা যায় এই শিশুটি অ্যামিবার কারণে মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হ্রদে খেলার সময় বা বাড়িতে জল সরবরাহের মধ্য দিয়ে ওই শিশুর শরীরে ওই অ্যামিবা প্রবেশ করে।

এরও আগে অগস্ট মাসেও ১৩ বছরের এক কিশোরের মস্তিষ্কে অ্যামিবা প্রবেশ করে ও মৃত্যু হয় তাঁর। এ ঘটনা ঘটে ফ্লোরিডায়। টেক্সাসের আটটি শহরের লোকদের এব্যাপারে সতর্ক করা হয়। তবে এরপর জল পরিষ্কার করার পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। শেষমেশ কয়েকটি শহরে এই সতর্কতা প্রত্যাহার করা হয়েছিল।

আমেরিকান সিডিসির মতে, মাটি, হ্রদ, নদী, জলপ্রপাত এবং সুইমিং পুলগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করতে পারলে এই অ্যামিবার উপস্থিতি থাকতেই পারে। বিশেষজ্ঞদের দাবি এই অ্যামিবা খালি চোখে দেখা যায় না। নাক দিয়ে শরীরে প্রবেশ করা মাত্রই শিশু হলে তৎক্ষণাৎ মৃত্যু ঘটে, প্রাপ্ত বয়স্ক হলেও থাকে মৃত্যুর ঝুঁকি।

The post জলে নতুন বিপদ, ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার জেরে ৮ শহরে জারি অ্যালার্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/342zXPP
Post a Comment (0)
Previous Post Next Post