নয়াদিল্লি: কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যহত। দাবি করা হচ্ছে, সোমবার সকালে দিল্লির রাজপথের কাছে একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই ট্রাক্টরটি এনে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছিল বলে জানা গিয়েছে।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় দমকল। তড়িঘড়ি পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর মোতাবেক, কাল ৭ টা ১৫ থেকে সাড়ে সাতটার মধ্যে ১৫-২০ জনের একটি দল বিক্ষোভ করতে করতে ওই জায়গায় জড়ো হয় এবং একটি পুরোনো ট্রাক্টরে আগুন লাগিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন – ‘সিঙ্গুরের কৃষকদের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন’, মমতাকে কৃষক-বিরোধী আখ্যা রাজ্যপালের
উল্লেখ্য, দেশব্যাপী ক্রমেই এই বিলের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। প্রতিবাদে উত্তাল একাধিক রাজনৈতিক দল। এমনকি বিজেপির সবচেয়ে পুরনো শরিক শিরোমণি অকালি দল কৃষি বিলের বিরোধিতায় এনডিএ ছেড়েছে ইতিমধ্যেই।
এই বিলের প্রতিবাদে কৃষক সংগঠনের তরফ থেকে ভারত বনধের ডাক দেওয়া হয়। পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র সহ দেশের অন্যান্য রাজ্যের কৃষকরা এই বনধে অংশ নেন।
দিন কয়েক আগেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আবেদন জানায় ১৮টি রাজনৈতিক দল। যাতে তিনি ওই বিলে সই না করেন। তবে এরই মধ্যে গতকাল তিনটি বিলেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
The post BREAKING: কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ, ইন্ডিয়া গেটের কাছে ট্রাক্টরে আগুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mYZ0vB