আমেরিকায় পার্টিতে চলল গুলি, নিহত ২, আহত ১৪

নিউইয়র্ক: ফের গুলি চলল আমেরিকার নিউইয়র্কের রচেস্টার শহরে। সেখানকার একটি বাড়ির পিছনে চলা একটি পার্টিতে হামলা চালায় বন্দুকবাজ।

জানা গিয়েছে, হামলার সময় ওই পার্টিতে প্রায় ১০০ জন উপস্থিত ছিলনে। গুলিতে নিহত হয় মোট ২ জন। জখম হন আরও ১৪ জন। মৃতদের মধ্যে রয়েছেন মধ্যে এক তরুণ ও এক তরুণী। তাঁদের পরিচয় প্রাথমিক ভাবে জানা যায়নি বলে খবর।

আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের আঘাত খুব একটা গুরুতর নয় বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন – পুলিশ এখন তৃণমূলকে বাঁচাতে ব্যস্ত, জঙ্গি নেটওয়ার্ক খোঁজার সময় কই: অধীর

নিউইয়র্ক পুলিশের এক আধিকারিক মার্ক সিমন্স বলেন, করোনা মহামারির মধ্যে এ ধরনের পার্টির আয়োজন করা মোটেও নিরাপদ নয়। ওই পার্টির অনুমতি ছিল না বলেই আপাতত জানা যাচ্ছে।

অন্যদিকে এই ঘটনায় এখনও অন্ধকারে মার্কিন পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি কতজন মিলে হামলা চালিয়েছিল, তাও জানা যায়নি।

উল্লেখ্য, রচেস্টার শহরের নাম এখনও শিরোনামে রয়েছে। কারণ এই শহরেই ড্যানিয়েল প্রুড নামের একজন কৃষ্ণাঙ্গ নিহত হন। পড়ে মে মাসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নামে এক ব্যক্তি পুলিশি অত্যাচারে মৃত্যু হয় বলে অভিযোগ। এই দুইয়ের মৃত্যুতে আমেরিকায় বর্ণবাদবিরোধী ও পুলিশের নির্যাতন বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। যা নিয়ে তোলপাড় হয়েছিল সারা বিশ্ব।

The post আমেরিকায় পার্টিতে চলল গুলি, নিহত ২, আহত ১৪ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cdmatr
إرسال تعليق (0)
أحدث أقدم