এবার প্লে স্টোর থেকে ১৭ টি অ্যাপ ব্যান করল গুগল

নয়াদিল্লি: গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে গুগল। এর আগে সেই একই কারণে গুগলের তরফে নেওয়া হয়েছিল একাধিক পদক্ষেপ। আর এবারে জানানো হয়েছে প্লে স্টোর থেকে প্রায় ১৭ টি অ্যাপ বাতিল করল গুগল। জানানো হয়েছে ওই অ্যাপগুলি ব্যবহার করলে সমস্যার মধ্যে পড়তে হতে পারে গ্রাহকদের। আর সেই কারণেই গুগলের তরফে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

এখনও পর্যন্ত একাধিক অ্যাপ বাতিল করেছে গুগল। আর সেই সকল অ্যাপে রয়েছে ম্যালওয়্যার। আর সেই কারণেই গুগলের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই জোকার ম্যালওয়ার নিয়মের বেড়াজাল টপকে জায়গা করে নেয় প্লে স্টোরে। আর ইউজারেরা এই অ্যাপগুলি ব্যবহার করা শুরু করলে তাদের ডিভাইস থেকে তথ্য সহজেই করে নিতে পারে তারা। শুধু তাই নয় এই অ্যাপগুলি ইউজারদের প্রয়োজনীয় তথ্য নিজেদের কাজে ব্যবহার করে থাকে।

জানা গিয়েছে গুগলের প্লে স্টোর থেকে এই ডিভাইস গুলি একাধিক বার ডাউনলোড করা হয়েছিল। এগুলি বেশির ভাগ স্ক্যানার অ্যাপ হিসেবে পরিচিত ছিল।

এই অ্যাপ গুলি হল all good odf scanner, mint leaf mesage, unique keyboard, tangram app lock, direct messenger, private mesage, one sentence translator, style photo collage, meticulous scanner, desire translate, talent photo editor, care message, part message, paper doc scanner, blue scanner, hummingbird pdf converter। এই অ্যাপ গুলিকে গুগলের তরফে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু কোন পরিবর্তন না হওয়াতে এবারে এই পদক্ষেপ নিল গুগল। আর এই অ্যাপ কেউ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না।

The post এবার প্লে স্টোর থেকে ১৭ টি অ্যাপ ব্যান করল গুগল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Gk5hBe
إرسال تعليق (0)
أحدث أقدم