উত্তরপ্রদেশে দুর্গোৎসবে ‘নিষেধাজ্ঞা’, যোগীকে চিঠি বাংলাপক্ষের

স্টাফ রিপোর্টার , কলকাতা : যোগী আদিত্যনাথের সরকার জানিয়ে দ্দিয়েছে, প্যান্ডেল খাটিয়ে এবার সার্বজনীন দূর্গা পূজো করা যাবে না। পুজো করতে হলে বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করে করতে হবে। তবে যোগী রামলীলা আয়োজনে ছাড়পত্র দিয়েছেন। এতেই বেজায় চটেছে বাংলাপক্ষ। সেখানে দুর্গোৎসব করতে দেওয়ার দাবী জানিয়ে আদিত্যনাথকে চিঠি দিল তারা।

বাংলাপক্ষ মনে করছে, উত্তরপ্রদেশ সরকারের দুর্গা পুজো এমনভাবে না করতে দেওয়ার সিদ্ধান্ত যুক্তি-যুক্ত নয়। তাঁদের দাবী, বাঙালির আচার-অনুষ্ঠান রক্ষা করতে দুর্গাপুজো করতেই হবে। শুধুই ধার্মিক নয়, ঐতিহ্য, ভালোবাসা ও অনুভূতিতে মোড়া বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব থেকে উত্তর প্রদেশের বাঙালিদের বঞ্চিত করা কখনোই উচিত নয়, এমনটাই জানিয়ে বাংলাপক্ষ চিঠি পাঠালেন রাম রাজ্যে। বাংলার মুখ্যমন্ত্রীকেও একটি বয়ান জমা দিয়েছেন তাঁরা। কোভিড থেকে রক্ষা পাওয়ার জন্য দূরত্ব বজায় রেখে সমস্ত স্বাস্থ্যবিধির নিয়ম মেনে দুর্গাপুজো করার আবেদন করেন তাঁরা।

এদিকে সেখানে রামলীলা হবে। যোগী আদিত্যনাথের দাবি, রামলীলা একটি বহু প্রাচীন প্রথা। এত প্রাচীন প্রথা কোনওভাবেই ভাঙা যায় না। তাই মহামারীর মধ্যেও রামলীলার আয়োজন করতে হবে। তবে রামলীলা আয়োজনের জন্য কিছু বিধিনিষেধ পালন করতে বলেছেন যোগী। এই যেমন, রামলীলা দেখার জন্য কোনও ময়দানে ১০০ জনের বেশি লোক আসতে পারবে না। প্রত্যেকের মুখে মাস্ক থাকতে হবে। ময়দান স্যানিটাইজেশন-এর ব্যবস্থা রাখতে হবে কর্তৃপক্ষকে।

প্রসঙ্গত, আসন্ন শারদোৎসবে সমস্ত পুজো কমিটিকে ৫০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একথা ঘোষণা করেন তিনি। সঙ্গে দমকল ও অন্যান্য কর মকুব করার কথা ঘোষণা করেছেন তিনি। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ খরচের ৫০ শতাংশ দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

ওইদিন মমতা বলেন, করোনা মোকাবিলায় রাজ্যের ইতিমধ্যে ২,৫০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলছে রাজ্য। তা সত্বেও এবার পুজো কমিটিগুলির পরিস্থিতির কথা বিবেচনা করে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়া মমতা বলেন, এবার পুজোকমিটিগুলিকে পুরসভা বা পঞ্চায়েতকে কোনও কর দিতে হবে না। দিতে হবে না ফায়ার ব্রিগেডের খরচ। পুজোর আয়োজনে এরগুচ্ছ নির্দেশিকা মানতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মণ্ডপ খোলামেলা করা ছাড়াও ‘ফিজিক্যাল ডিসট্যান্সিং’ বজায় রাখতে অনুরোধ করেছেন তিনি। ভলান্টিয়ারদের জন্য বিশেষ সুরক্ষা গ্রহণ করতে বলেছেন তিনি। অঞ্জলি থেকে সিঁদুর খেলা সমস্তকিছুই দূরত্ব বজায় রেখে করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

The post উত্তরপ্রদেশে দুর্গোৎসবে ‘নিষেধাজ্ঞা’, যোগীকে চিঠি বাংলাপক্ষের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34a89J9
إرسال تعليق (0)
أحدث أقدم