আকাশ মেঘলা, আর্দ্রতাজনিত অস্বস্তিতেই লুকিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার , কলকাতা : সকাল থেকেই আকাশ মেঘলা। দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় সামান্য বৃষ্টিও হয়েছে। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাঁসফাঁস অবস্থা হচ্ছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। সঙ্গে থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে আসানসোলে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২৬.০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপামাত্রা। ডায়মন্ড হারবারে ,দিঘা ও শ্রীনিকেতনে ০.১, ২.২, ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আসানসোল বাঁকুড়া বা বাকি অন্যস্থানে তেমন বৃষ্টির তথ্য দিচ্ছে না হাওয়া অফিস।

সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস ব্যারাকপুর ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে বিভিন্ন জেলায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। এছাড়াও তা সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরও অবস্থান করছে। পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত থেকে তৈরি অক্ষরেখা অবস্থা করছে। তাই বিক্ষিপ্ত বৃষ্টি যেমন চলছে তেমনই চলবে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতি ও শুক্রবার নাগাদ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, রবিবার সকাল পর্যন্ত আসানসোলে ০.৪ মিলিমিটার বৃষ্টি হয়। বাঁকুড়ায় ৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়, বর্ধমানে ৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়, ক্যানিংয়ে ৩.০ মিলিমিটার বৃষ্টি হয়, দিঘায় ০.৭ মিলিমিটার বৃষ্টি হয়, ডায়মন্ড হারবারে ১০.৩ মিলিমিটার বৃষ্টি হয়, হলদিয়ায় ৫৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়, কলাইকুন্ডায় ২১.৪ মিলিমিটার বৃষ্টি হয়, পানাগড়ে ২.৬ মিলিমিটার বৃষ্টি হয়।

The post আকাশ মেঘলা, আর্দ্রতাজনিত অস্বস্তিতেই লুকিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mYMoEU
إرسال تعليق (0)
أحدث أقدم