উত্তরে ধীরে ধীরে বাড়ছে বৃষ্টি, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার, কলকাতা : রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। এমনই পূর্বাভাস মিলছে হাওয়া অফিসের তরফে। একইসঙ্গে উত্তরবঙ্গের একাধিক জায়গায় নদীর জলস্তর বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে খবর। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত রয়েছে বলে খবর। কোচবিহারে ৫৪.২ মিলিমিটার, শিলিগুড়িতে ১০.২ মিলিমিটার, কালিম্পঙে ৩.৩ মিলিমিটার, দার্জিলিঙে ১.৪ ও জলাপাইগুড়িতে ১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ এই বৃষ্টি বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃষ্টির দাপট দেখা যেতে পারে দক্ষিণবঙ্গেও। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়ার অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেল থেকেই আবার ঝড় বৃষ্টির সমাবনা স্পষ্ট হতে পারে। রবিবার সকাল পর্যন্ত শুধুমাত্র আসানসোল ও ডায়মন্ড হারবারে অল্প বিস্তর বৃষ্টির রেকর্ড মিলেছে। দুই অঞ্চলে বৃষ্টির পরিমাণ যথাক্রমে ১৬.০ ও ১.৪ মিলিমিটার। এদিনও দক্ষিণবঙ্গের জেলার গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ভালো মতো ভোগাচ্ছে চড়া রোদ।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, আসানসোলে তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ৩৫.৩, ব্যরাকপুরে ৩৪.৬, বহরমপুরে ৩৬.৪, বর্ধমানে ৩৫.৫, ক্যানিংয়ে ৩৫.০, দিঘাতে ৩৪.৪, হলদিয়ায় ৩৪.৫, কৃষ্ণনগরে ৩৬.২, মেদিনীপুরে ৩৫.০, পানাগড়ে ৩৫.৮ , শ্রীনিকেতনে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

The post উত্তরে ধীরে ধীরে বাড়ছে বৃষ্টি, কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lSnXsd
إرسال تعليق (0)
أحدث أقدم