আমেরিকার ওপর হামলার নকল ভিডিও প্রকাশ করল চিন

ওয়াশিংটন: চিনের বিমানবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে নকল (Dummy) হামলা চালানোর ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, চিনের ‘এইচ-৬কে’ বোমারু বিমানের সাহায্যে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে। ঘাঁটিটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামেতে অবস্থিত অ্যান্ডারসন ঘাঁটি বলেই অনেকে মনে করছেন। ভিডিওটি মার্কিন গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে চিনের এই ভিডিও প্রকাশ পেল। ভিডিওটি চিনের ‘পিপলস লিবারেশন আর্মি’র বিমানবাহিনীর ওয়েইবো অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।

চিনের বিমানবাহিনীর এই নকল হামলার ২ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটিতে হলিউড সিনেমার ট্রেলারের মতো নাটকীয় বাজনার সঙ্গে সঙ্গে দেখানো হয়েছে, এইচ-৬ বিমান একটি মরুভূমির ঘাঁটি থেকে উপরে উঠছে।

তারপর অর্ধেক পথ পেরোতেই এক পাইলট বোতাম টিপে সমুদ্রের ধারের কোনও একটি রানওয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ে দেন। ছুড়ে দেওয়া ক্ষেপণাস্ত্র রানওয়েতে পড়ে। একটি স্যাটেলাইট চিত্রে তা দেখানো হয়।

ছবিতে রানওয়েটি অবিকল অ্যান্ডারসন ঘাঁটির মতোই মনে হয়েছে। বিমান থেকে তোলা ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বিস্ফোরিত হওয়ার দৃশ্য দেখানোর পাশাপাশি ভিডিওটিতে দেখানো হয় মাটিও প্রকম্পিত হচ্ছে। আর এই কাঁপুনির সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়ে যায় বাজনাও।

The post আমেরিকার ওপর হামলার নকল ভিডিও প্রকাশ করল চিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RPnMQO
إرسال تعليق (0)
أحدث أقدم