বাবরি মসজিদ ধ্বংসের রায় দেবে আদালত, সশরীরে উপস্থিত থাকবেন না আডবাণী

নয়াদিল্লি: আর কিছুক্ষণের মধ্যেই বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে আদালত। ২৮ বছর ধরে চলা বাবরি মামলার রায় এদিন ঘোষণা হবে সকাল ১০ টা থেকে। রায় দেবেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব রায়।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী-সহ মোট ৩২ জন। করসেবকদের মসজিদ ভাঙায় উস্কানি দেন আডবাণী, যোশী, উমা ভারতীরা, এমনই অভিযোগ ওঠে।

এছাড়া আরও অন্যান্য অভিযুক্তদেরও আদালতে রায় ঘোষণার দিন উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু বয়সজনিত কারণে লালকৃষ্ণ আডবাণী এবং মুরলিমনোহর যোশী আদালতে যাবেন না বলে জানিয়েছেন আডবাণীর সচিব দীপক চোপড়া।

আরও পড়ুন – রাজ্যপালের কাছে কাছে Y+ ক্যাটেগরির নিরাপত্তা দাবি পায়েলের, অনুরাগকে সমন করতে পারে পুলিশ

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার দরুণ আসতে পারবেন না উমা ভারতী ও কল্যান সিং। করোনা থেকে সদ্য সেরে ওঠার জন্য আসবেন না নৃত্য গোপাল দাসও। তবে জানা গিয়েছে, আদালতের অনুমতি ও ব্যবস্থাপনা পাওয়া গেলে ভিডিওকলে উপস্থিত থাকতে পারেন লালকৃষ্ণ আডবাণী।

বাবরি মসজিদ ধ্বংস মামলায় যে ৪৯ জন অভিযুক্ত ছিলেন, তার মধ্যে বর্তমানে জীবিত রয়েছেন ৩২ জন। এদের মধ্যে ২৬ জন আদালতে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, অভিযোগ রয়েছে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর শতাব্দী প্রাচীন বাবরি মসজিদ ধ্বংস করতে প্ররোচনা দিয়েছিলেন বিজেপি নেতা আডবাণী, যোশী, উমা ভারতী-সহ অন্যরা। দীর্ঘদিনের সেই মামলারই রায় দেওয়া হবে আজ। অপেক্ষা আর কিছুক্ষণের মাত্র।

The post বাবরি মসজিদ ধ্বংসের রায় দেবে আদালত, সশরীরে উপস্থিত থাকবেন না আডবাণী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kZtxb3
إرسال تعليق (0)
أحدث أقدم