কঙ্গনার জন্যই ‘মণিকর্ণিকা’ ছবি ছাড়তে হয়েছিল সোনু সুদকে

মুম্বই: কঙ্গনা রানাউতের ছবি মণিকর্ণিকা থেকে সরে গিয়েছিলেন অভিনেতা সোনু সুদ। ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং করা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই ছবিতে অভিনয় করতে রাজি হননি সোনু। কিন্তু কেন তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সোনু সুদ।

সোনু সুদ যখন মণিকর্ণিকা ছবির শুটিং করছিলেন, তখন সেই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন কৃষ। কৃষ সোনুর বন্ধু। কিন্তু পরে এই ছবির পরিচালনা করেন কঙ্গনা রানাউত। সোনু বলছেন, “কঙ্গনা বহু বছর ধরে আমার বন্ধু। আমি ওর ভাবাবেগকে আঘাত করতে চাই না। কিন্তু ছবিটির অনেক অংশ আমাদের শুটিং করা হয়ে গিয়েছিল। আমি পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম আবার নতুন করে শুটিং করতে হবে কিনা। কৃষ তখন বলেছিলেন তাঁকে মেল করে জানানো হয়েছে যে তিনি এই ছবির সঙ্গে আর কোনো ভাবে যুক্ত নন।”

সোনু আরো বলছেন, “কঙ্গনা বলেছিলেন তিনি ছবিটি পরিচালনা করতে চান। কঙ্গনা চেয়েছিলেন আমি তাকে সমর্থন করি। আমি রাজি হয়ে শুধু চেয়েছিলাম আগের পরিচালককে এই ছবিতে ফিরিয়ে আনা হোক। কারণ কৃষ এই ছবির জন্য সত্যিই খুব পরিশ্রম করেছিলেন। তবে কঙ্গনা রাজি হননি।”

অভিনেতা বলছেন, “কঙ্গনা আমায় ছবির যেটুকু শ্যুট হয়েছিল পাঠিয়েছিলেন। তাতে আমার বেশিরভাগ দৃশ্যই বাদ দেওয়া হয়েছিল। জিজ্ঞাসা করায় কঙ্গনা বলেছিলেন তিনি তাঁর মতো করে সুট করতে চান। আমি ওকে বলেছিলাম যে, এই কাজটা আমি করতে পারবো না। ছবিটার জন্য চার মাস শুটিং করেছিলাম। অন্য বহু কাজ ছেড়ে দিয়েছিলাম। খুবই খারাপ লেগেছিল। কিন্তু কিছু বলিনি।”

The post কঙ্গনার জন্যই ‘মণিকর্ণিকা’ ছবি ছাড়তে হয়েছিল সোনু সুদকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EmXodL
إرسال تعليق (0)
أحدث أقدم