সামান্য বৃষ্টি বদলে যাবে বিপুল বৃষ্টিতে, পাহাড়ে জারি সতর্কতা

স্টাফ রিপোর্টার , কলকাতা : আগে থেকেই বৃষ্টি হচ্ছিল। এবার সতর্কতা জারি হল উত্তরবঙ্গে। উত্তরের পাহাড় থেকে সমতল সর্বত্র ব্যাপক বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ সেপ্টেম্বর দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হবে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ২২ ও ২৩ সেপ্টেম্বর, মঙ্গল ও বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি কিংবা অতিবৃষ্টি হতে পারে দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। যেই কারণে মঙ্গল ও বুধবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

একেবারে বৃষ্টিহীন যে থাকছে না উত্তরের জেলাগুলি তার প্রমান আগেই দিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের মতোই শনিবারের হাওয়ার অফিসের রেকর্ডেও দেখা গিয়েছিল বৃষ্টি অনেক স্থানেই হয়েছে। ব্যাপক পরিমাণে না হলেও তা হচ্ছিল। শনিবার সকাল পর্যন্ত দার্জিলিঙে ১৬.০ মিলিমিটার, জলপাইগুড়িতে ৭.৪ মিলিমিটার, কালিম্পঙে ৭.০ মিলিমিটার, শিলিগুড়িতে ১৮.০ মিলিমিটার ও মালদহে ২.২ মিলিমিটার বৃষ্টি হয়। শুক্রবার সকাল পর্যন্ত কোচবিহারে ২৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়। দার্জিলিঙে ৫.১ মিলিমিটার, জলপাইগুড়িতে ২০.৮ মিলিমিটার, কালিম্পঙে ৭.০ মিলিমিটার, , মালদহে ২৩.৪ মিলিমিটার, শিলিগুড়িতে ১৪.০ মিলিমিটার বৃষ্টি হয়। বৃহস্পতিবার দার্জিলিং-এ ০.৫ মিলিমিটার, মালদহে ১.৬ মিলিমিটার বৃষ্টি হয়। জলপাইগুড়িতে বৃষ্টি হয় ২.৯ মিলিমিটার। কালিম্পঙে বৃষ্টির রেকর্ড মেলেনি। বেশি বৃষ্টি হয় শুধু কোচবিহার ও শিলিগুড়িতে। বৃষ্টির পরিমাণ যথাক্রমে ৭৬.৬ ও ৬৬.০ মিলিমিটার।

এর আগে রেকর্ড বৃষ্টি হয় মূলত জলপাইগুড়ি ও উত্তরের বিভিন্ন জনপদে। আলিপুরদুয়ারে প্রায় ২৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ফুঁসছিল উত্তরের সব নদী। জলপাইগুড়ি জেলা সদরেও নদীর জল ঢুকে গিয়েছিল। নদী টইটম্বুর হয়ে যায়। একই রকম বৃষ্টি হয় শিলিগুড়ি শহরেও। কয়েক ঘণ্টার বৃষ্টিতে সেই শহরের অনেক পথই নদীর চেহারা নিয়েছিল।

The post সামান্য বৃষ্টি বদলে যাবে বিপুল বৃষ্টিতে, পাহাড়ে জারি সতর্কতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35PaA6A
إرسال تعليق (0)
أحدث أقدم