বাঁদরের আকাল, করোনা ভ্যাকসিন পেতে দেরি হবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা

ওয়াশিংটন: মার্কিন মুলুকে বাঁদরের সংকট। যার জেরে করোনার ভ্যাকসিন প্রস্তুত হতে বিলম্ব হতে পারে বলে মনে করা হচ্ছে। আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আমেরিকান গবেষকরা রীতিমতো সতর্ক করে জানিয়েছেন দেশজুড়ে বাঁদরের বিশাল সংকট রয়েছে।

রিপোর্ট জানাচ্ছে, করোনার মহামারীর ভ্যাকসিন নিয়ে গবেষণার জন্য ব্যবহৃত এই প্রাণীর ব্যাপক সংকট দেখা দিয়েছে। ইউএস ন্যাশনাল প্রাইমেট রিসার্চ সেন্টারের মতে, রিসাস প্রজাতির বাঁদরগুলি বায়োমেডিকাল গবেষণার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল প্রাইমেট রিসার্চ সেন্টারের কয়েন ভ্যান রোম্পে জানিয়েছেন, সারা দেশে বানরদের বিশাল সংকট রয়েছে। রিসার্চ ফার্ম বায়োকেলের সিইও মার্ক লুইস জানিয়েছেন, আর রেসাস বাঁদর পাওয়া যাচ্ছে না। তাঁরা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে।

একটি রিপোর্টে বলা হয়েছে, করোনা মহামারির মধ্যে বাঁদরের চাহিদা অত্যন্ত বেড়ে গিয়েছে। তবে চিন থেকে সরবরাহ ব্যাপক ভাবে হ্রাস পেয়েছে। গত বছর, মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা ৩৫ হাজার বাঁদরের মধ্যে ৬০ শতাংশ ছিল চিন থেকে পাঠানো। তবে করোনার ভাইরাসের কারণে চিন বাঁদর রফতানি বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে, করোনা ভাইরাসে সংক্রামিত করা বাঁদরদের রাখতে একটি বিশেষ ধরণের প্রাণী বায়োস্যাফটি লেভেল -৩ ল্যাব প্রয়োজন। যাতে করোনার সংক্রমণ ছড়িয়ে না যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ল্যাবগুলির সংখ্যা সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, বাঁদরগুলি করোনার ভ্যাকসিন নিয়ে রিসার্চের জন্য খুব জরুরি। কারণ তাদের প্রতিরোধ ব্যবস্থা প্রায় মানুষের মতোই।

The post বাঁদরের আকাল, করোনা ভ্যাকসিন পেতে দেরি হবে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Gqqzxh
Post a Comment (0)
Previous Post Next Post