শহরের বেলার পারদকে ধরে রেখেছে বিকালের বৃষ্টি

স্টাফ রিপোর্টার , কলকাতা : সকালে পারদ বাড়ছে শহরে, বেলা বাড়লেই মেঘের ঘনঘটা এবং তার ফলে স্বাভাবিকের নীচে থাকছে শহরের তাপমাত্রা। যা গতকাল ৩৩ ডিগ্রি হওয়ার কথা ছিল তা থেকেছে স্বাভাবিকের নীচেই।

বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিক। পূর্বাভাস মেনেই স্বাভাবিকে ফিরেছে শহরের পারদ। কিন্তু দেখা যাচ্ছে বুধবার বিকালের শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল। আজ তা বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। গতকাল যেমন শহরে দুপুরের দিকে ভালো পরিমাণ বৃষ্টি হয়। ১৪.৪ মিলিমিটারের বৃষ্টিতে নিয়ন্ত্রনে থাকে গত ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা। তা যদি আজকেও হয় তখন তাপমাত্রা ৩০ ডিগ্রিতেই থাকবে। এদিকে শহরের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ ও সর্বনিম্ন ৭৯ শতাংশ। দমদমে ১.২ ও সল্টলেকে ৭.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বুধবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। মঙ্গলবার বিকালের শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম ছিল। ওইদিন আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৮ থেকে সর্বনিম্ন ৯৩ শতাংশের মধ্যে। এই অতিরিক্ত আর্দ্রতাই ডেকে আনে বৃষ্টি। বুধবার শহরে ১১.৬ মিলিমিটার বৃষ্টি হয়, আজ সকাল পর্যন্ত বৃষ্টির পরিমান ৫.৮ মিলিমিটার। দমদমে ৬ ও সল্টলেকে ৯ মিলিমিটার বৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে তাপমাত্রা নেমে এসেছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াসে, যা সোমবার ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে মঙ্গলবার, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ছিল সর্বনিম্ন ৫৮ শতাংশ। বৃষ্টি হয় ৯ মিলিমিটার। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সামগ্রিকভাবে বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে বেড়েছে বিভিন্ন স্থানের পারদ। এর আগের দিন দেখা গিয়েছিল যেখানে বৃষ্টি হয়েছে সেখানে পারদ কম। যেখানে হয়নি সেখানে পারদ বেশি। আজ সার্বিক ভাবেই বৃষ্টি কমেছে দক্ষিণে ফলে তাপমাত্রাও বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে গড়ে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ২৫.৭, বর্ধমান ২৬.০, হলদিয়ায় ২৭.১, ক্যানিংয়ে ২৭.০, কৃষ্ণনগর ২৫.৪, দিঘায় ২৫.৯, পানাগড়ে ২৮.৫, মেদিনীপুরে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এই অঞ্চলগুলির মধ্যে হলদিয়ায় ২২.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ক্যানিংয়ে ১৭.০ মিলিমিটার, ডায়মন্ড হারবারে ২.৭ মিলিমিটার, দিঘায় ৬.৭ মিলিমিটার, হলদিয়ায় ২২.৭ মিলিমিটার, কৃষ্ণনগরে ৬.২ মিলিমিটার, মেদিনীপুরে ০.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৭.০, বহরমপুরে ২৬.৪, ক্যানিংয়ে ২৭.০, কাঁথিতে ২৬.৫, দিঘায় ৩০.২, পানাগড়ে ২৮.৫, শ্রীনিকেতনে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। দেখা গিয়েছে এই সমস্ত অঞ্চলে একটুও বৃষ্টি হয়নি। কলকাতা , মেদিনীপুর, হলদিয়া, ব্যরাকপুর মাত্র এই চার অঞ্চলে বৃষ্টির রেকর্ড দিয়েছে হাওয়া অফিস। এই অঞ্চলে বৃষ্টি হয়েছে যথাক্রমে ১৪.৮, ১৩.৬, ২৫.১, ২৪.৪ মিলিমিটার। এই সমস্ত অঞ্চলে গড় পারদ ২৪ ডিগ্রি সেলসিয়াস। ফারাক প্রায় তিন থেকে চার ডিগ্রির।

The post শহরের বেলার পারদকে ধরে রেখেছে বিকালের বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lSCR1R
Post a Comment (0)
Previous Post Next Post