নয়াদিল্লি : সোমবার থেকেই দেশে বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে চলেছে। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। এই দিন রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। তারপর ধীরে ধীরে আরও সময় নিয়ে সাগরে বিলীন হবে এই মরসুমের মৌসুমি বায়ু। তবে বর্ষা তার বিদায় পর্বের সময়কাল অনেকটাই পিছিয়ে নিয়েছে। সারা দেশের ক্ষেত্রেই চিত্রটা এমনটাই।
মৌসম ভবনের ক্যালেন্ডার অনুযায়ী ১৭ সেপ্টেম্বর বর্ষার বিদায় পর্ব শুরু হবার কথা ছিল, কিন্তু তা ১১ দিন পরে হচ্ছে। ২৮ সেপ্টেম্বর তা শুরু হচ্ছে বলে জানানো হয়েছে। জয়সালমীর ও বিকানির থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হচ্ছে বলা জানা গিয়েছে। এখান থেকেই ১৭ তারিখ বর্ষা বিদায় নেওয়ার কথা ছিল, যা পিছিয়েছে ১১ দিন। গুজরাটের ভূজ থেকে ২৬ সেপ্টেম্বর বর্ষার বিদায় নেওয়ার কথা ছিল। রাজস্থানের আজমির জয়পুর থেকেও ২১ ও ২২ সেপ্টেম্বর বর্ষার বিদায় নেবার কথা ছিল। হরিয়ানার দিওয়ানি থেকেও ২১ সেপ্টেম্বর বর্ষা বিদায় নেওয়ার কথা ছিল। হিমাচল প্রদেশের সিমলা থেকে বিদায় নেওয়ার কথা ছিল ২৪ সেপ্টেম্বর। পাঞ্জাবের জলন্ধর থেকে ২১ সেপ্টেম্বর এবং চন্ডিগড় থেকে ২২ সেপ্টেম্বর বর্ষা বিদায় নেওয়ার কথা ছিল। বিহারের গয়া থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা ছিল ৮ অক্টোবর। ওডিশা থেকে ১২ অক্টোবর। সবই পিছোতে পারে। মুম্বই থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় ৮ অক্টোবর।
সবই সম্ভাবনা ছিল। আদতে তা হয়নি। দিনাঙ্ক পিছিয়েছে। একটি স্থানে এতটা পিছিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই অন্যান্য এলাকাতেও অনেকটা বর্ষা ছেড়ে যাওয়ার সময় অনেকটা পিছোবে তা স্পষ্ট। কবে বাকি স্থান থেকে বর্ষার বিদায় নিতে পারে সেই তথ্যও এখনও দেয়নি কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
প্রসঙ্গত , দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশে প্রবেশ করেছিল জুন মাসে। সেপ্টেম্বরের প্রায় শেষে এসে তা বিদায় নিতে শুরু করল। উত্তর-পশ্চিম ভারতের রাজস্থানে বিদায় পর্ব শুরু হলেও এর শেষ হবে দক্ষিণ ভারতে। গোটা বর্ষা পর্বে দেশজুড়ে ৮ থেকে ১০ শতাংশ বেশি বৃষ্টি হবে বলেই মনে করেছিল আবহাওয়া বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত যে রেকর্ড মিলছে তাতে দেখা যাচ্ছে দেশে স্বাভাবিকের বর্ষা হয়েছে।
The post অনেকটা দেরী, সোমবার থেকে দেশে শুরু হচ্ছে বর্ষা বিদায়ের পালা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3j8piJM