এখনও স্বাভাবিকের নীচে শহরের পারদ, বৃষ্টি না হলে হবে ঊর্ধ্বমুখী

স্টাফ রিপোর্টার , কলকাতা : কলকাতায় স্বাভাবিকের নীচেই রইল পারদ। সৌজন্যে মঙ্গলবারের বৃষ্টি। বৃষ্টি না হলে ফের ধীরে পারদ বাড়বে। ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে তাপমাত্রা কলকাতার, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের অনেকটা নীচে নেমে যায়।

আজ বুধবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আজ তা ফের স্বাভাবিকে ফিরতে পারেও বেলা বাড়লে। মঙ্গলবার বিকালের শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম ছিল। আজ তাও স্বাভাবিকে ফিরতে পারে। তবে আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯৮ থেকে সর্বনিম্ন ৯৩ শতাংশের মধ্যে। এই অতিরিক্ত আর্দ্রতাই ডেকে আনতে পারে বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় শহরে ১১.৬ মিলিমিটার বৃষ্টি হয়, আজ সকাল পর্যন্ত বৃষ্টির পরিমান ৫.৮ মিলিমিটার। দমদমে ৬ ও সল্টলেকে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে তাপমাত্রা নেমে এসেছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াসে, যা সোমবার ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে মঙ্গলবার, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ছিল সর্বনিম্ন ৫৮ শতাংশ। বৃষ্টি হয় ৯ মিলিমিটার। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তর থেকে দক্ষিণ রাজ্যের যেখানেই বৃষ্টি হয়েছে সেখানেই তাপমাত্রা নেমেছে। বাকি শুকনো অঞ্চলকে গ্রাস করে থেকেছে অস্বস্তিকর গরম। দেখা যাচ্ছে আসানসোলে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৭.০, বহরমপুরে ২৬.৪, ক্যানিংয়ে ২৭.০, কাঁথিতে ২৬.৫, দিঘায় ৩০.২, পানাগড়ে ২৮.৫, শ্রীনিকেতনে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। দেখা গিয়েছে এই সমস্ত অঞ্চলে একটুও বৃষ্টি হয়নি। কলকাতা , মেদিনীপুর, হলদিয়া, ব্যরাকপুর মাত্র এই চার অঞ্চলে বৃষ্টির রেকর্ড দিয়েছে হাওয়া অফিস। এই অঞ্চলে বৃষ্টি হয়েছে যথাক্রমে ১৪.৮, ১৩.৬, ২৫.১, ২৪.৪ মিলিমিটার। এই সমস্ত অঞ্চলে গড় পারদ ২৪ ডিগ্রি সেলসিয়াস। ফারাক প্রায় তিন থেকে চার ডিগ্রির।

The post এখনও স্বাভাবিকের নীচে শহরের পারদ, বৃষ্টি না হলে হবে ঊর্ধ্বমুখী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lBR3fv
إرسال تعليق (0)
أحدث أقدم