রেশনের চালে আরশোলা, সিমেন্ট গুঁড়ো, গ্রাহকদের বিক্ষোভে উত্তাল মেচেদা

স্টাফ রিপোর্টার, তমলুক: ফের রেশন নিয়ে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদাতে।

অভিযোগ তপন বেরা নামে ঐ রেশন ডিলার শনিবার রেশনের চাল সাধারণ মানুষের কাছে বন্টন করার সময় দেখা যায় ঐ চাল খুব নিম্নমানের। চালের মধ্যে রয়েছে মৃত আরশোলার বৃষ্টা, সিমেন্টের গুড়ো এবং অজস্র চালের পোকা।

চালের এহেন অবস্থা দেখে রেশন গ্রাহকেরা বিক্ষোভ দেখান এবং জেলা খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খানকে ফোন মারফৎ খবর দেন। খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খান ফোন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন এবং পুরো ব্যাপারটা খতিয়ে দেখেন।

রেশন ডিলার খাদ্য কর্মাধ্যক্ষের কছে অভিযোগ করেন, এদিন সকালে রাইস গোড়াউন থেকে যে ৪৮ বস্তা চাল এসেছে ঐ সমস্ত চাল অত্যন্ত নিম্নমানের । এরপর খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খান ঐ রাইস মিলের মালিকে ফোন করেন এবং অবিলম্বে সমস্ত নিম্ন মানের চাল ঐ ডলারের কাছ থেকে নিয়ে গেয়ে নতুন চাল পাঠানোর নির্দেশ দেন । ভবিষ্যতে আর যেন এই ধরনের ভুল না করেন তার জন্য ঐ রেশন ডিলার ও রাইস মিলের মালিকে সাবধান করেন এবং ভবিষ্যতে এই ভুল হলে তিনি কঠোরতম ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন ঐ রেশন ডিলার ও রাইস মিলের মালিকে।

The post রেশনের চালে আরশোলা, সিমেন্ট গুঁড়ো, গ্রাহকদের বিক্ষোভে উত্তাল মেচেদা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2F93JK0
إرسال تعليق (0)
أحدث أقدم