‘মোদীবাবু জিডিপি বেকাবু’, পাবজি ব্যান নিয়ে ব্যাঙ্গাত্মক আক্রমণ নুসরতের

স্টাফ রিপোর্টার, কলকাতা: মোদীবাবু জিডিপি বেকাবু। দেশের অর্থনীতির সঙ্গে পাবজি ব্যান প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই বিঁধলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।

টুইটারে নুসরত লিখেছেন “এখন না পাবজি ফিরে আসবে না দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হবে! মোদীবাবু জিডিপি বেকাবু।”

উল্লেখ্য, গত সোমবার সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি নজিরবিহীন ভাবে ২৩.৯% সঙ্কুচিত হয়েছে, যেটা গত চল্লিশ বছরে দেখা যায়নি। বস্তুত, অর্থনীতির এতটা গভীর সঙ্কোচন স্বাধীনতার পরেই আর কখনও হয়নি।

এদিকে, বৃহস্পতিবার পাবজি-সহ ১১৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করে ভারত। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানায়, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় ওই অ্যাপগুলি নিষিদ্ধ করা হল। কারণ তারা এমন কিছু কাজে লিপ্ত হয়েছে যাতে ভারতের সার্বভৌমত্ব, সুরক্ষা ও প্রশাসন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক তরফে একথাই বলা হয়েছে।

দেশে বেকারত্ব নিয়ে কদিন আগেই প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় বিঁধেছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। টুইটারে লিখেছিলেন,“আমাদের দেশে এত জনসংখ্যা, তার ভিত্তিতে যুবপ্রজন্মের জন্য কী করছেন নরেন্দ্র মোদি? ওদের ভবিষ্যতের জন্য কি শুধু বেকারত্বই রেখেছেন? দেশের তরুণ প্রজন্মের নাড়ি বুঝতে আপনি ব্যর্থ! ওদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন আপনি। সত্যিই লজ্জাজনক!”

শুধু তাই নয়, দু-দিন আগেই মোদীর বিদেশযাত্রা নিয়ে কটাক্ষ করে নুসরত বলেছিলেন, “মোদীজি যদি বিদেশভ্রমণের খরচা বাচিয়ে অযথা প্রচারের আলোয় থাকা বন্ধ করেন, তাহলে হয়তো আন্তর্জাতিক ময়দানে কিছুটা হলেও দেশের মান বাড়বে! স্যার, দয়া করে আগে বুঝুন কোনটা বেশি প্রয়োজনীয়।”

The post ‘মোদীবাবু জিডিপি বেকাবু’, পাবজি ব্যান নিয়ে ব্যাঙ্গাত্মক আক্রমণ নুসরতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2F8AyXd
Post a Comment (0)
Previous Post Next Post