ফের হু হু করে বাড়ছে শহরের পারদ, বাড়ছে অস্বস্তি

স্টাফ রিপোর্টার, কলকাতা : বৃষ্টি কমছে, এবং হু হু করে বাড়ছে শহরের পারদ। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে গিয়েছে বেশ কিছুটা। স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা। অস্বাভাবিক বেশি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। বিগত কয়েকদিনের শহরের আবহাওয়ার হালহকিকতের তথ্য তা আরও স্পষ্ট করবে।

শুক্রবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিক। পূর্বাভাস মেনেই স্বাভাবিকে ফিরেছে শহরের পারদ। কিন্তু দেখা যায় বৃহস্পতিবার বিকালের শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আজ তা বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ১.৭ মিলিমিটারের বৃষ্টি হয়েছে শহরে। শহরের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ ও সর্বনিম্ন ৬০ শতাংশ। দমদমে ও সল্টলেকে বৃষ্টি হয়নি।

বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিক। বুধবার বিকালের শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল। ওইদিন শহরে দুপুরের দিকে ভালো পরিমাণ বৃষ্টি হয়। ১৪.৪ মিলিমিটারের বৃষ্টিতে নিয়ন্ত্রনে থাকে সর্বোচ্চ তাপমাত্রা। শহরের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৭ ও সর্বনিম্ন ৭৯ শতাংশ। দমদমে ১.২ ও সল্টলেকে ৭.০ মিলিমিটার বৃষ্টি হয়।

বুধবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। মঙ্গলবার বিকালের শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম ছিল। ওইদিন আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৮ থেকে সর্বনিম্ন ৯৩ শতাংশের মধ্যে। এই অতিরিক্ত আর্দ্রতাই ডেকে আনে বৃষ্টি। বুধবার শহরে ১১.৬ মিলিমিটার বৃষ্টি হয়, আজ সকাল পর্যন্ত বৃষ্টির পরিমান ৫.৮ মিলিমিটার। দমদমে ৬ ও সল্টলেকে ৯ মিলিমিটার বৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে তাপমাত্রা নেমে এসেছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াসে, যা সোমবার ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে মঙ্গলবার, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ছিল সর্বনিম্ন ৫৮ শতাংশ। বৃষ্টি হয় ৯ মিলিমিটার। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

The post ফের হু হু করে বাড়ছে শহরের পারদ, বাড়ছে অস্বস্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31Uwbbj
Post a Comment (0)
Previous Post Next Post