শ্রীকৃষ্ণ জন্মভূমি এলাকায় নমাজ পড়া নিয়ে বিতর্ক, আদালতে মামলা

মথুরা : একদিকে যখন রাম মন্দির নিয়ে দেশ জোড়া বিতর্কে কিছুটা হলেও প্রলেপ, তখন নতুন করে মাথা চাড়া দিচ্ছে আরেক মামলা। মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মুসলিমরা নমাজ পড়তে পারবেন না। অবৈধ দখলদারি সরিয়ে নিতে হবে এই মর্মে মামলা হয়েছে আদালতে।

এই ইস্যু এবার দেশের রাজনৈতিক আবহকে উত্তপ্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। আখাড়া পরিষদ ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। আখাড়া পরিষদের প্রেসিডেন্ট মহন্ত নরেন্দ্র গিরি জানিয়েছেন অক্টোবর মাসের ১৫ তারিখ বৃন্দাবনে একটি বৈঠকে এই ইস্যু তুলে ধরা হবে।

বৈঠকে দেশের মোট ১৩টি আখাড়ার সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। শ্রীকৃষ্ণ জন্মভূমি নিয়ে কীভাবে এগোনো যাবে ও আইনী লড়াইয়ের পথ কী হবে, তা স্থির করতেই এই বৈঠক বলে খবর। উল্লেখ্য মন্দির চত্বরের ১৩.৩৭ একর জমিতে গড়ে উঠছে ইদগাহ। সেখানে রীতিমত নমাজ পড়া হয়। এই বিষয়টি পছন্দ নয় আখাড়া পরিষদের। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।

নরেন্দ্র গিরি জানিয়েছেন আখাড়া পরিষদের সাধারণ সম্পাদক হরি গিরি আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। পিটিশন দাখিল করা হয়েছে। প্রত্যেক পিটিশনারের সাথে কথা বলা হয়েছে। তাঁদের নিয়ে একটি কমিটি গড়ার বিষয়ে আলোচনা চলছে বলে খবর। এই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে তাঁদের কাছ থেকে সমর্থন পাওয়ারও চেষ্টা করা হবে।

এই প্রেক্ষিতে রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব বলেছিলেন মুসলিম ভাইদেরও এগিয়ে আসতে হবে। এবার তাঁদের হাত বাড়িয়ে দেওয়ার পালা। অন্যদিকে শাহী মসজিদ ইদগাহ কমিটির চেয়ারম্যান জাহির হাসান জানান কোনও মামলা করার প্রয়োজন ছিল না। দুই তরফেই মানুষ প্রার্থনা করোন। একদিকে নমাজ পড়া হয়. অন্যদিকে প্রার্থনা করা হয়। দুইদিকেই ভগবান বা আল্লার কাছে মানুষের কথা পৌঁছয়। তাই এই বিষয়টি নিয়ে আদালতে না যাওয়াই ভালো।

জাহির হাসান বলেন ১৯৬৮ সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবাসংঘ ইদগাহ কমিটিকে ওই জায়গা ছেড়ে দেয়। তখনই বিষয়টির নিষ্পত্তি হয়ে যায়। তাহলে এখন আবার বিতর্ক কেন।

The post শ্রীকৃষ্ণ জন্মভূমি এলাকায় নমাজ পড়া নিয়ে বিতর্ক, আদালতে মামলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SfnzGA
إرسال تعليق (0)
أحدث أقدم