নয়াদিল্লি: দেশে মহিলাদের পরিস্থিতি এখন ঠিক কেমন? তথ্যের দিকে একটু নজর রাখলেই অবশ্য ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র তথ্য বলছে, ২০১৯ সালে ভারতে প্রতিদিন গড়ে ৮৭ টি ধর্ষণের ঘটনার অভিযোগ সামনে এসেছে। ওই বছরে ৪ লক্ষ ৫ হাজার ৮৬১ টি অপরাধমূলক ঘটনা ঘটেছে মহিলাদের বিরুদ্ধে। যা কিনা ২০১৮ সালের তুলনায় ৭ শতাংশ বেশি।
“ক্রাইম ইন ইন্ডিয়া -২০১৯” এর রিপোর্ট দেখাচ্ছে শেষ বছরে মহিলাদের সঙ্গে হওয়া অপরাধের ঘটনা বেড়েছে ৭.৩ শতাংশ। তথ্য বলছে, ২০১৮ সালে মহিলাদের বিরুদ্ধে বিরুদ্ধে মোট ৩ লক্ষ ৭৮ হাজার ২৩৬ টি অপরাধমূলক ঘটনা ঘটে।
তথ্য অনুযায়ী ২০১৭ সালে যেখানে ৩২ হাজার ৫৫৯ টি ধর্ষণের ঘটনা সামনে এসেছিল, সেখানে ২০১৮ সালে সামনে এসেছে ৩৩ হাজার ৩৫৬ টি।
অন্যদিকে ক্রাইম ব্যুরোর তথ্য জানাচ্ছে শুধুমাত্র মহিলা না, ২০১৯ সালে বাচ্চাদের সঙ্গে ওপর হওয়া অপরাধের সংখ্যাও বেড়েছে। তথ্য অনুযায়ী ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ভারতে শিশুদের বিরুদ্ধে অপরাধের পরিমাণ বেড়েছে ৪.৫ শতাংশ।
২০১৯ এ শিশুদের বিরুদ্ধে হওয়া মোট ১ লক্ষ ৪৮ হাজার কেস রেজিস্টার হয়। এর মধ্যে ৪৬.৬ শতাংশ ঘটনা কিডন্যাপিং ও ৩৫.৩ শতাংশ ঘটনা যৌন অপরাধের সঙ্গে সম্পর্কিত।
The post একদিনে ৮৭ টি ধর্ষণের ঘটনা, মহিলাদের ওপর অত্যাচারের মাত্রা বাড়ছে, বলছে তথ্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30lSdTj