নয়াদিল্লি: ভারত সরকারের একটি বিশেষ স্কিম হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এই স্কিমে বার্ষিক মাত্র ৩৩০ টাকার প্রিমিয়াম দিয়ে ২ লক্ষ টাকার বীমার সুবিধা পাওয়া যায়। এটি এক বছরের জন্য জীবন বীমা স্কিম, যা কিনা প্রতি বছর রিন্যু করা যেতে পারে।
এই বিমার মেয়াদকাল হয় ১ জুন থেকে ৩১ মে অবধি। মনে রাখা দরকার এই স্কিম ধারকের একটি সেভিংস অ্যাকাউন্ট থাকা জরুরি ও অ্যাকাউন্টধারীকে অটো ডেবিটের সুবিধা দিতে হয়।
প্রত্যেক ভারতীয় নাগরিক এই স্কিমটির সুবিধা নিতে পারেন। তবে তাঁর বয়স হতে হবে ১৮ থেকে ৫০ এর মধ্যে। এলআইসি এবং অন্যান্য ভারতীয় ব্যক্তিগত জীবন বীমা সংস্থা এই স্কিম দিয়ে থাকে।
আরও পড়ুন: বাড়িতে বসে কাজ করে মিলবে ৩০ হাজার টাকা, রয়েছে বেশ কয়েকটি সুযোগ
কোনও পলিসিধারক যদি কোনও কারণে এই স্কিমের বাইরে চলে যান, সেক্ষেত্রে তিনি ফের বার্ষিক প্রিমিয়াম দিয়ে আবার এই স্কিম নিতে পারেন। সেক্ষেত্রে কোনও অসুবিধা নেই।
তবে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এই স্কিমে ৫৫ বছরের জন্য লাইফ কভার উপলব্ধ থাকে। কোনও কারণে মৃত্যু হলেও প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনাতে বীমা কভার পাওয়া যায়। মনে রাখা দরকার, কোনও গ্রাহক একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি বীমা সংস্থাতেই এই স্কিমে যোগদান করতে পারেন।
পলিসিধারীর মৃত্যু হলে তাঁর নমিনিকে এক্ষেত্রে দাবি জানিয়ে ফর্ম ফিলাপ করতে হয় এবং যে ব্যাংকে মৃত ব্যক্তির সেভিংস অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংকে গিয়ে তাঁর ডেথ সার্টিফিকেট জমা দিতে হয়। সব ঠিক থাকলে নমিনির অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হয়।
The post বছরে দিতে হবে মাত্র ৩৩০ টাকা, মিলবে ২ লাখ টাকার বীমা কভার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bwqvHD