BREAKING: বার্মিংহাম সিটি সেন্টারে ছুরি হাতে হামলা, আক্রান্ত বেশ কয়েকজন

লন্ডন: ‘বড়’ ধরনের হামলার ঘটনা ইংল্যান্ডের বার্মিংহাম সিটি সেন্টারে। ছুরি হাতে বেশ কিছু লোককে আক্রমণ করে এক দুষ্কৃতি। ঘটনায় একাধিক ব্যক্তি ছুরিকাঘাত পেয়েছে বলে জানা গিয়েছে।

দ্য ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এই হামলাকে ‘বড় ঘটনা’ আখ্যা দিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, মোটামুটি রাত সাড়ে ১২ টা নাগাদ (স্থানীয় সময়) হামলার খবর পায় তাঁরা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও অ্যাম্বুলেন্স।

পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন, কিন্তু এদের মধ্যে কতজনের অবস্থা গুরুতর তা জানা যায়নি। তবে, সমস্ত জরুরি পরিষেবার কাজ শুরু হয়ে গিয়েছে এবং আহতরা যাতে দ্রুত চিকিৎসা সুবিধা পায় তা নিশ্চিত করছে পুলিশ।

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, বাংলাদেশে লোকসানের ধাক্কা

তবে শুধু বার্মিংহাম নয়। পুলিশ সূত্রে খবর, ওই সময়ে আরও বেশ কিছু এলাকায় ছুরি হাতে হামলার খবর পাওয়া গিয়েছে।

ইতিমধ্যেই এই হামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশ এখনও কিছু নিশ্চিত করতে পারেনি বলেই জানা গিয়েছে। ঠিক কী কারণে এই হামলা করা হল তাই জানতে চেষ্টা করছে পুলিশ।

The post BREAKING: বার্মিংহাম সিটি সেন্টারে ছুরি হাতে হামলা, আক্রান্ত বেশ কয়েকজন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZaMDCy
Post a Comment (0)
Previous Post Next Post