৬ ফুটের সামাজিক দূরত্ব নিশ্চিত করবে সেন্সর ক্যাপ, ভারতীয় বংশোদ্ভূত কন্যার যুগান্তকারী আবিষ্কার

নয়াদিল্লি : পৃথিবী জুড়ে অব্যাহত করোনা আবহ। মহামারীর থাবায় মাত্র কয়েক মাসের মধ্যে বদলে গিয়েছে আমাদের স্বাভাবিক জীবনের ছন্দ। ঘর থেকে বের হলেই মাক্স, হ্যান্ড গ্লাভস এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

যদিও করোনা আবহের প্রথম দিকে যথেষ্ট পরিমাণে সামাজিক দূরত্ব বজায় রাখা গেলেও, যেভাবে আনলক পর্ব শুরু হয়েছে তাতে বর্তমানে সবার পক্ষেই সরকারি গাইডলাইন কঠোর ভাবে মেনে চলা বেশ দুষ্কর। বিশেষ করে দিনআনা দিন খাওয়া মানুষের পক্ষে।

তবে আর চিন্তা নেই সামাজিক দূরত্ব বজায় রাখতে এবার আপনাকে সাবধান করবে সেন্সর ক্যাপ। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কন্যার এক যুগান্তকারী আবিষ্কার তাঁক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে।

১৫ বছর বয়সী নেহা শুক্লার ছোটোবেলা থেকেই আগ্রহ রয়েছে নতুন নতুন জিনিসের উদ্ভাবনের বিষয়ে। আর তার এই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে অতিমারী পরিস্থিতিতে মাত্র কয়েক মাসের মধ্যে সে আবিস্কার করে ফেলেছে অপটিক্যাল ক্যাপ। যা সাধারণ মানুষকে তাঁদের সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে অবহিত করবে এবং দুজন মানুষের মধ্যে ছয় ফুটের ব্যবধান লঙ্ঘন হলেই ক্যাপের সেন্সর মেশিন বীপ বীপ করে সংকেতধ্বনি প্রেরণ করবে।

এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে তিনি বলেন,” আমি এই করোনা পরিস্থিতিতে মানুষের জন্যে কিছু করতে চেয়েছিলাম এবং আমি একটি সামাজিক দূরত্বের ডিভাইস তৈরি করতে শুরু করি যা আল্ট্রাসোনিক সেন্সর এবং মাইক্রোপ্রসেসর যুক্ত। এটি ব্যবহার করে যখন কোনও ব্যক্তি ছয় ফিটের সামাজিক দূরত্বেের সীমা অতিক্রম করবে তখন এটি ব্যবহারকারীকে কম্পন এবং বিপিংয়ের মাধ্যমে সতর্ক করে দেবে।”

ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির প্রতি আগ্রহ থাকায় শুক্লা গত এপ্রিল মাস থেকে এই ডিভাইস তৈরির কাজ শুরু করেছিল। যা লোকদের ছয় ফুট দূরে রাখবে। এছাড়াও এটি যাতে সবসময় সবজায়গায় ব্যবহার করা যায় তার জন্য শুক্লা একটি ক্যাপ বেছে নিয়েছে। আর এই সেন্সর বৈশিষ্ট্য যুক্ত ক্যাপ বা টুপি করোনা আবহে সাধারণ মানুষদের সামাজিক দূরত্ব বজায় রাখতে সতর্ক করছে।

১৫ বছর বয়সী নেহা শুক্লার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সেখানেই তার বেড়ে ওঠা। তিনি গত এপ্রিল মাসে এই প্রকল্পে কাজ শুরু করেছিলেন এবং জুনে এটির প্রোটোটাইপ প্রস্তুত হয়েছিল। বর্তমানে শুক্লা এই ক্যাপ ডিভাইসের নকশা আরও উন্নত করার বিষয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, “বর্তমানে আমি এমন একটি ব্লুটুথ অ্যাপ্লিকেশন আবিষ্কারেের জন্যও কাজ করছি যা আপনার ফোনে একই বিজ্ঞপ্তিটি প্রেরণ করবে এবং আপনি সেই ইতিহাসের উপর নজর রাখতে পারবেন।”

গত মাসে শুক্লার তৈরি এই ক্যাপ, নিউইয়র্ক টাইমস এবং নাসডাকের পর্দায় প্রদর্শিত হয়েছে। শুক্লার লিঙ্কডইন প্রোফাইলের তরফে তাকে একজন ছাত্রী ,উদ্ভাবক, গবেষক এবং লেখিকা হিসাবে বর্ণনা দেওয়া হয়েছে।  বর্তমান মহামারী পরিস্থিতি কেটে গেলে শুক্লা ভারতে আসার ইচ্ছা প্রকাশ করেছে।

The post ৬ ফুটের সামাজিক দূরত্ব নিশ্চিত করবে সেন্সর ক্যাপ, ভারতীয় বংশোদ্ভূত কন্যার যুগান্তকারী আবিষ্কার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3544qPG
إرسال تعليق (0)
أحدث أقدم