মুম্বই: মহারাষ্ট্রে ফের বড়সড় দুর্ঘটনা। ভেঙে পড়ল একটি তিনতলা বিশিষ্ট ফ্ল্যাট। মুম্বইয়ের কাছেই ভিওয়ান্দিতে প্যাটেল কমপাউন্ড এলাকায় ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুরোদমে এখনও চলছে উদ্ধারকাজ।
থানে মিউনিসিপাল কর্পোরেশন মারফৎ প্রথমে খবর ছিল ৫ জনের মৃত্যু হয়েছে। এরপর আরও তিনটি দেহ উদ্ধার করা হয়। ফলে সকাল ৭ টা পর্যন্ত আপাতত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স খবর শোনা মাত্রই সেখানে ছুটে যায়, তাঁদের সঙ্গে হাত উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় মানুষেরাও। এখন পর্যন্ত খবর মোতাবেক মোট ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্সের আশঙ্কা, কমপক্ষে ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তূপে আটকে থাকতে পারে।
প্রাথমিক রিপোর্ট অনুসারে, ভোর রাত সাড়ে ৩ টে নাগাদ ২১ টি ফ্ল্যাটের ওই বিল্ডিংটি ভেঙে পড়ে। এই সময় ফ্ল্যাটের সব বাসিন্দারাই ঘুমিয়ে ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওই ভেঙে পড়া বিল্ডিংটির নাম জিলানি অ্যাপার্টমেন্ট। ১৯৮৪ সালে ওই বিল্ডিংটি বানানো হয়েছিল বলে খবরে জানা গিয়েছে।
বিস্তারিত আসছে…
The post BREAKING: ভোর রাতে ভেঙে পড়ল তিনতলা আবাসিক বিল্ডিং, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mOmioa